শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন

চাঁদপুরে সরকারি মৃত কর্মচারীদের পরিবারকে আড়াই কোটি টাকার চেক প্রদান

সজীব দেবনাথ, চাঁদপুর / ২৫৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১

চাঁদপুরে বেসামরিক প্রশাসনে চাকরিরত অবস্থায় কোন সরকারি কর্মচারীর মৃত্যুবরণ এবং গুরুতর আহত হয়ে স্থায়ী অক্ষমতাজনিত আর্থিক অনুদান প্রদান নীতিমালা অনুযায়ী মৃত ৩২জন কর্মচারীর পরিবারের সদস্যদের মাঝে আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়েছে হয়েছে।

এর মধ্যে প্রত্যেককে ৮ লাখ টাকা করে ২ কোটি ৫৬ লাখ টাকার চেক প্রদান করা হয়।

বৃহস্পতিবার (১০ জুন) দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে এসব অনুদানের চেক মৃত ব্যাক্তিদের পরিবারের সদস্যদের হাতে তুলেদেন প্রধান অতিথি জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।

মৃত কর্মচারী পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে জেলা প্রশাসক বলেন, চাকুরিরত অবস্থায় কেউ মারা গেলে তার পরিবারের অনেক কষ্ট হয়ে যায়। ওই পরিবারটা সম্পূর্ণ অসহায় হয়ে পড়ে। আজকে যে চেক বিতরণ কার্যক্রম সরকারের অনেক গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ। এই চেক সেই অসহায় পরিবারের অনেক কাজে লাগবে। মৃত ব্যক্তিদের সন্তানদের পড়াশুনাসহ অন্যান্য কাজে ব্যয় করার জন্যেও অনুরোধ জানা চাঁদপুরের জেলা প্রশাসক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকারের উপ-পরিচালক (উপ-সচিব) ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান। উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইমরান মাহমুদ ডালিম, মঞ্জুরুল মোর্শেদ প্রমূখ।

অনুদান প্রাপ্তদের মধ্যে শিক্ষক ১৪জন, পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য বিভাগের ৬জন, শিক্ষা বিভাগের ১জন, ইঞ্জিনিয়ার বিভাগে ৩জন, সড়ক বিভাগের ১জন, হিসাবরক্ষণ বিভাগের ২জন, কৃষি বিভাগের ৩জন, খাদ্য বিভাগের ১জন ও সমাজসেবা বিভাগের ১জনসহ মোট ৩২জন।


এই ক্যাটাগরির আরো সংবাদ