শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন

চাঁদপুরে শোক দিবসে সাড়ে ৪ হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তা

সজীব দেবনাথ, চাঁদপুর / ২৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৫ আগস্ট, ২০২১

জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে চাঁদপুর আওয়ামী লী‌গের উ‌দ্যো‌গে সাড়ে ৪ হাজার প‌রিবারের মা‌ঝে খাদ্যসহায়তা প্রদান ক‌রা হ‌য়েছে।

রোববার (১৫ আগস্ট) চাঁদপুর আউটার স্টেডিয়ামে অসহায় ও দুস্থ মানুষের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থে‌কে এ খাদ্যসহায়তা প্রদান করা হয়।

এদিকে বৃষ্টি উপেক্ষা করে চাঁদপুর আউটার স্টেডিয়া‌মে  খাদ্যসামগ্রী নিতে জড়ো হন হাজার হাজার নারী-পুরুষ। টানা বৃষ্টির মধ্যেই চলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থে‌কে খাদ্যসহায়তা প্রদান।

এ সময় উপ‌স্থিত ছি‌লেন, জেলা আওয়ামী লী‌গের সভাপ‌তি না‌ছির উ‌দ্দিন আহ‌মেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলা‌ল, সহসভাপ‌তি মঞ্জুরুল ইসলাম মঞ্জু, আব্দুর র‌শিদ সর্দার, যুগ্ম সম্পাদক জ‌হিরুল ইসলাম, দপ্তর সম্পাদক শাহ আলম মিয়া, প্রচার সম্পাদক আবু না‌ছের বাচ্চু পাটোয়ারী প্রমুখ ।

সভাপ‌তি না‌ছির উ‌দ্দিন আহ‌মেদ বলেন, বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে স্বাধীনতাবিরোধীরা আবার মাথা চাড়া দেয়। তারা স্বাধীন দেশকে পিছিয়ে দিতে জাতির জনককে সপরিবারে হত্যা করে। একইভাবে ২১ আগস্ট জননেত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করে স্বাধীনতাবিরোধী চক্র।


এই ক্যাটাগরির আরো সংবাদ