শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন

চাঁদপুরে শহরে আবারও কিশোর গ্যাং এর হামলা, আহত ৫

সজীব দেবনাথ, চাঁদপুর / ৪০১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২ মার্চ, ২০২১

চাঁদপুর শহরে কিশোরদের উৎপাত যেন থামছেই না। আবারও তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আব্দুর রহমান (১৮), মাসুদ (২০) ও হোসেন (১৯), আলিফ (১৮), রিফাত (১৮) কে বেদম মারধর করে আহত করার অভিযোগ উঠেছে।

সোমবার (১ মার্চ) বিকাল ৫ থেকে সাড়ে ৫ টার মধ্যে শহরের আল-আমিন স্কুলের পিছনে এ হামলা ও মারধরের ঘটনা ঘটে। হামলাকারী কিশোর গ্যাং সদস্যরা শহরের বিভিন্ন এলাকার বাসিন্দা।

এ ঘটনায় শহরের মমিন পাড়ার বাসিন্দা ও আহত আব্দুর রহমানের মা জাহানারা বেগম (৪০) বাদী হয়ে মুরছালিন, রাব্বি, মাসুদ, সৈকত, আশিকুর রহমান, আশিক, পারভেজ, কৌশিক, জাহিদসহ অজ্ঞাত ৩০-৩৫ জনকে বিবাদী করে চাঁদপুর মডেল থানায় অভিযোগ করেছেন।

অভিযোগে উল্লেখ্য করা হয়, গত দুই বছর আগে বিবাদী মুরছালিনের সাথে আহত আব্দুর রহমানের সাথে সিনিয়র জুনিয়র সংক্রান্ত একটি মারামারির ঘটনা ঘটে। ওইসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সমন্বয়ে ঘটনাটি সমাধান করে দেয়া হলেও পরবর্তীতে বিবাদীগন প্রায় সময়েই আব্দুর রহমানকে গালমন্দ করতো। ঘটনার দিন আব্দুর রহমানসহ তার বন্ধুরা প্রাইভেট পড়তে যাওয়ার সময় পূর্বপরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে বিবাদী আব্দুর রহমান ও তার বন্ধুদের আল-আমিন স্কুলের পিছনে নিয়ে গিয়ে দেশীয় অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায়। পরে তাদের ডাক চিৎকারে আশে পাশের লোকজন এসে আহতদের চাঁদপুর সরকারি হাসপাতালে এনে চিকিৎসার জন্যে ভর্তি করেন।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ এ বিষয়ে সাংবাদিকদের জানান, আমাদের কাছে এ বিষয়ে অভিযোগ এসেছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ