শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন

চাঁদপুরে রোববার থেকে পুনারায় টিকা প্রদান শুরু

সজীব দেবনাথ, চাঁদপুর / ২৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১

চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ে ১ লাখ ৫ হাজার ডোজ টিকা এসে পৌঁছেছে। শনিবার (৪ সেপ্টেম্বর)  এসব টিকা পেয়েছেন বলে বিষয়টি নিশ্চিত করেন সিভিল সার্জন ডাঃ মোঃ সাখাওয়াত উল্লাহ। এতে করে টানা ৬ দিন বন্ধ থাকার পর ৫ সেপ্টেম্বর রোববার সকাল থেকে চাঁদপুরে পুনারায় শুরু হতে যাচ্ছে টিকা প্রদান কর্মসূচি।

এ বিষয়ে সিভিল সার্জন জানান, আমরা স্বাস্থ্য অধিদপ্তর থেকে এক লক্ষ ৫ হাজার টিকা গ্রহণ করেছি। ইনশাল্লাহ ৫ সেপ্টেম্বর রোববার সকাল নয়টা থেকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল টিকাদান কেন্দ্রে এবং পাশে লেডি প্রতিমা স্কুলে করোনার ভ্যাকসিন দেওয়া শুরু হবে। যারা রেজিস্ট্রেশন করেছেন এবং পূর্বে মেসেজ পেয়েছেন তাদের পর্যায়ক্রমে প্রথম ও দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হবে। উপজেলা পর্যায়েও টিকা প্রদান শুরু হবে।

এর আগে চাঁদপুরে টিকার মজুদ শেষ হওয়ায় ৩০ আগস্ট থেকে চাঁদপুরে করোনার টিকা দেওয়া বন্ধ হয়ে যায়।


এই ক্যাটাগরির আরো সংবাদ