শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন

চাঁদপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত

এস. কাউসার, চাঁদপুর / ৪০৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৬ মার্চ, ২০২১

চাঁদপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। একই সাথে পালিত হচ্ছে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পঞ্চাশ বছরে বাংলাদেশ।

শুক্রবার (২৬ মার্চ) দিবস উদযাপন উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে অঙ্গীকার পাদদেশ সংলগ্ন রেললাইনে একত্রিশবার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভ সূচনা হয়।

সূর্যোদয়ের সাথে সাথে মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে অঙ্গীকার পাদদেশে পুষ্পস্তবক অর্পণ জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের নেতৃত্বে জেলা প্রশাসন, পুলিশ সুপার (এসপি) মো. মিলন মাহমুদ এর নেতৃত্বে জেলা পুলিশ, শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপির পক্ষে স্থানীয় নেতৃবৃন্দ, জেলা আওয়ামী লীগের পক্ষে সভাপতি নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, জেলা মুক্তিযোদ্ধা সংসদসহ রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠন। একই সময় সকল সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও ভবনসমূহে যথাযথ মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

সকাল ৮টায় জেলা প্রশাসক কর্তৃক চাঁদপুর স্টেডিয়ামে পবিত্র কুরআন তিলওয়াত ও গীত পাঠ দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পর্যায়ক্রমে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন, শান্তির প্রতিক পায়রা উড়ানো, জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ ও পুলিশ সুপার মো. মিলন মাহমুদ পুলিশ, আনসার ও ভিডিপি, বিএনসিসি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কারারক্ষী, রোভার স্কাউটস, স্কাউটস্, গার্লস গাইড ও কমিউনিটি পুলিশসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও অন্যান্য শিশু-কিশোর সংগঠনের সালাম গ্রহণ ও কুচকাওয়াজ পরিদর্শন করেন।

চাঁদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

এর পরে শিক্ষা প্রতিষ্ঠান ও শিশু-কিশোর সংগঠনসমূহ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে চমৎকার ডিসপ্লে প্রদর্শন করেন। নির্ধারিত বিচারকদের মাধ্যমে ডিসপ্লে প্রদর্শণে অংশগ্রহনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে ডিসপ্লেতে অংশগ্রহনকারীদের মাঝে পুরস্কার গ্রহন করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার।


এই ক্যাটাগরির আরো সংবাদ