শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন

চাঁদপুরে মুক্তি প্রাইভেট হাসপাতালকে অর্থদণ্ড

চাঁদপুর প্রতিনিধি / ৩১০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২ ডিসেম্বর, ২০২০

চাঁদপুরের বিভিন্ন প্রাইভেট হাসপাতালে সিভিল সার্জন ও জেলা প্রশাসকের যৌথ অভিযানে বুধবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

অভিযানে শহরের চেয়ারম্যান ঘাট এলাকার মুক্তি প্রাইভেট হাসপাতাল লিমিটেড এন্ড ডায়াগনস্টিক সেন্টার প্রতিষ্ঠানের চিকিৎসাসেবায় রেজিস্ট্রেশন বিহীন, মেয়াদ উত্তীর্ণ ঔষধ, স্বাস্থ্যসম্মত পরিবেশ ঠিক না থাকা এবং প্রয়োজনীয় কাগজ পত্র না থাকা সহ ব্যাপক অনিয়মের কারণে সর্তক করে দিয়ে ভাম্ম্যমান আদালতে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ আদালত পরিচালনা করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট অলিদুজ্জামান।

এসময় উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডাঃ মোঃ সাখাওয়াত উল্ল্যাহ, ও সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাক্তার ইশা মোহাম্মদ উল্লাহ সহ প্রশাসন, সিভিল সার্জন কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যরা।

অভিযানে মুক্তি হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের বিভিন্ন কক্ষে এবং অপারেশন থিয়েটারে চিকিৎসাসেবার পরিবেশ স্বাস্থ্যসম্মত রয়েছে কিনা তা ঘুরে দেখেন এই কর্মকর্তারা। একটি পরিচ্ছন্ন স্বাস্থ্য সেবার ক্ষেত্রে মুক্তি হাসপাতালটির প্রয়োজনীয় কাগজপত্র এবং চিকিৎসা সেবার ক্ষেত্রে স্বাস্থ্যসম্মত পরিবেশ না থাকায়, মেডিকেল প্যাকটেস ও বেসরকারি ক্লিনিক ল্যাবটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ ১৯৮২ এর ৬ ধারা মোতাবেক নগদ ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট অলিদুজ্জামান জানান, আমরা আজকে প্রাইভেট হাসপাতাল এ অভিযানে নেমে মুক্তি হাসপাতাল দিতে অনিয়ম পেয়েছি। যেহেতু প্রথমবার এ প্রতিষ্ঠানে গিয়েছি সেক্ষেত্রে আমরা তাদেরকে সতর্ক করে দিয়ে ৫ টাকা অর্থদণ্ড করেছি।

চাঁদপুর সিভিল সার্জন ডাঃ মোঃ সাখাওয়াত উল্লাহ বলেন, চাঁদপুরের বিভিন্ন প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক গুলোতে চিকিৎসা সেবার পরিবেশ ঠিক রাখতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। এবং চিকিৎসা সেবার ক্ষেত্রে যাদের অনিয়ম পাওয়া যাবে তাদের প্রত্যেককেই আইনের আওতায় আনা হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ