শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন

চাঁদপুরে মাইজভান্ডার দরবারের খলিফা আ: রশিদ খানের দাফন সম্পন্ন

মো: কামরুজ্জামান হারুন / ৩৬৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৫ জুন, ২০২১

মাইজ ভান্ডার দরবার শরীফের খলিফা ও চাঁদপুরের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আব্দুর রশিদ খানের জানাযা নামাজ রহমতপুরের ট্রাক রোড মস্তান বাড়ী সংলগ্ন মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

বৃহস্পতিবার রাত আনুমানিক দশটার দিকে ঢাকার একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করে ৷ (ইন্নালিল্লাহি——–রাজিউন ) মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে সহ বহু গুনগ্রাহী রেখে গেছেন ৷ মাইজভান্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন, পার্লামেন্ট অফ ওয়ার্ল্ড সুফীজ প্রেসিডেন্ট, বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, আওলাদে রাসুল (দ ) শাহসূফী সৈয়দ সাইফুদ্দীন আহমদ আলহাসানী ওয়াল হোসাইনী (মাজিআ) নির্দেশে শুক্রবার বাদ জুমা মরহুমের জানাযা নামাজে ইমামতি ও মোনাজাত পরিচালনা করেন আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়ার কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মাইজভান্ডার দরবার শরীফের খলিফা আলহাজ্ব মাওলানা রুহল আমিন ভূঁইয়া চাঁদপুরী।

জানাযার পূর্বে সংক্ষিপ্ত আলোচনা করেন, গাছতলা দরবার শরীফের পীরজাদা হযরত মাওলানা মোঃ জুবায়ের আহমেদ, মইনীয়া যুব ফোরাম কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও দৈনিক সময়ের আলোর ষ্টাফ রিপোর্টার খলিফা শাহ মোঃ কামরুজ্জামান হারুন, শিক্ষা বিষয়ক সম্পাদক ও মতলব উত্তর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সরকার আবুল কালাম আজাদ, চাঁদপুর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ তোফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, তরপুরচন্ডি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ খলিল গাজী, মোঃ শুক্কুর মস্তান, চাঁদপুর সদর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মোঃ নাজমুল হোসেন পাটওয়ারী, মরহুমের একমাত্র ছেলে মোঃ নাছির আহমেদ।

উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক মোঃ মাহফুজুর রহমান টুটুল, বাংলাদেশ তরীকত ফেডারেশন চাঁদপুর জেলার সাধারণ সম্পাদক মাওলানা মোঃ মিজানুর রহমান চিশতী চাঁদপুরী, দৈনিক চাঁদপুর সময় পত্রিকার সম্পাদক মোহাম্মদ আলী এরশাদ খান, চাঁদপুর কাগজ পত্রিকার সম্পাদক মুনাওয়ার কানন, মাইজভান্ডার দরবার শরীফের খলিফা মোঃ সিরাজ , খলিফা মোঃ ইসমাইল হোসেন,আঞ্জুমান কমিটির মমতাজ উদ্দিন, মইনীয়া যুব ফোরাম চাঁদপুর সদরের আহ্বায়ক মাওলানা কবির হোসেন, বাংলাদেশ সরকারি কামচারী সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল হাসেম গাজী,ঢালীর ঘাট খানকা শরীফ কমিটির সাবেক সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ মৃধা ,লিটন দেওয়ান, সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন পাটওয়ারী, মইনীয়া যুব ফোরাম ঢালীর ঘাট খানকা শাখার সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক মোঃ রিয়াদ হোসেন, মইনীয়া যুব ফোরাম রঘুনাথপুর শাখার সভাপতি মোহাম্মদ রবিন প্রমুখ।


এই ক্যাটাগরির আরো সংবাদ