শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন

চাঁদপুরে মহান শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচি

এস. কাউসার ,চাঁদপুর / ৩৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২১

চাঁদপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২১ উদযাপন কল্পে প্রস্তুতি সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় । এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ ।

সভায় চলমান করোনা পরিস্থিতিতে সকল প্রকার স্বাস্থ্যবিথি মেনে ও সংক্ষিপ্ত পরিসরে ১ টি জেলা কমিটি, ৮টি উপ-কমিটি গঠন, ২৬টি সিদ্ধান্ত ও পৃথক পৃথক ৯ টি কর্মসূচি গ্রহণ করা হয়।

উপ-কমিটি গুলোর মধ্যে রয়েছে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা, জাতীয় পতাকা পর্যবেক্ষণ, শহিদ মিনার ও সড়ক সজ্জিতকরণ,ধারাভাষ্য,সার্বিক ব্যবস্থাপনা ও সাংস্কৃতিক উপ-কমিটি ।

সরকারি কর্মসূচির সাথে মিল রেখে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচি পালন করা হবে। তাই এ অনুষ্ঠান সুন্দর ভাবে সফল করার জন্য সকলের সহযোগিতা কামনা করা হয়েছে ।

সিদ্ধান্ত সমুহের মধ্যে রয়েছে: মাতৃভাষা দিবস উপলক্ষে আগমি ২০ থেকে ২১ ফেব্রুয়ারি শিল্পকলা সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে । ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে চাঁদপুর কেন্দ্রিয় শহিদ মিনারে পুষ্পস্তবক। ২০ ও ২১ ফেব্রুয়ারি পৌরসভার উদ্যোগে শহরের নতুন বাজার সড়ক, অঙ্গিকার পার্দদেশ, কেন্দ্রিয় শহিদ মিনার চত্তর, শপথ চত্তর,ইলিশ চত্তর, চিত্র লেখা মোড়,নতুন বাসস্ট্যান্ডসহ বিভিন্ন সড়কে বাংলা বর্ণ্যামালা ও ফেস্টুন দ্বারা সজ্জিত করা হবে। চাঁদপুরের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও জেলা-উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানসমূহ সরকারি নির্দেশনা মতে কর্মসূচি গ্রহণ করেছে ।


এই ক্যাটাগরির আরো সংবাদ