শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন

চাঁদপুরে মন্দির ভাঙ্গার অভিযোগে আটকদের মুক্তির দাবিতে মানববন্ধন

মো: হাবিব প্রধান / ৩২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২ মার্চ, ২০২২

চাঁদপুরের হাজীগঞ্জে কুমিল্লায় পবিত্র কোরআন অবমাননাকে কেন্দ্র করে  পূজামণ্ডপে হামলার ঘটনায় আটকদের মুক্তির দাবীতে তাদের পরিবার মানববন্ধন করেছে।

বুধবার (২মার্চ)  সকালে আটকদের কয়েক শতাধিক পরিবারের সদস্য চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন করেন। এ সময় আটক ব্যক্তিদের সন্তানের কান্না এবং তাদের মায়েদের আর্তনাদে সেখানকার আকাশ ভারি হয়ে ওঠে।

মানববন্ধনে অংশ নেয়া কয়েকজন বলেন, মন্দির-পূজা মন্ডপে যারা হামলা করেছে তাদের শাস্তির দাবি করি। কিন্তু যারা নিরাপরাধ তাদেরকে কেন আটক রাখা হয়েছে। পুলিশ শুধুমাত্র সিসিটিভির ফুটেজের ছবি দেখাতে তাদেরকে জিজ্ঞাসাবাদ এবং অভিযুক্তদের চিনিয়ে দেয়ার কথা বলে থানায় নিয়ে যায়। অথচ ৫ মাস হয়ে গেল তাদের ছাড়া হয়নি। উল্টো তাদের বিরুদ্ধে ৪-৫টি করে মিথ্যা মামলা দেয়া হয়েছে।

ফাতেমা-তুজ-জোহরা নামে এক নারী বলেন, আমার স্বামী তানজিল হোসাইন বাজারে তরকারি বিক্রি করতো। পুলিশ বলেছিলো সিসিটিভিতে যাদের দেখা হয়েছে তাদের চিনিয়ে দেয়ার জন্যে থানা যেতে। এরপর ৫ মাস হলেও তাকে ছাড়া হয়নি । একটি পরিবারের কর্মজীবী মানুষটি যদি পাঁচ মাস জেলে থাকে তাহলে সেই পরিবারের মানুষগুলো কি খেয়ে বাঁচে। আমরা খুবই মানবেতর জীবন যাপন করছি। দয়া করে আমাদের নিরীহ স্বামী-ভাইদের ছেড়ে দেওয়া হোক ।

পারভিন বেগম বলেন, আমার ২ ছেলে ইব্রাহিম ও গোলাম রাব্বী এবার এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থী ছিলো। তারা জেলে থাকায় পরীক্ষা দিতে পারেনি। আমি আমার নির্দোশ ছেলেদের মুক্তি চাই


এই ক্যাটাগরির আরো সংবাদ