শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন

চাঁদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্থদণ্ড

এস. কাউসার, চাঁদপুর / ৩৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৪ এপ্রিল, ২০২১

চাঁদপুরে স্বাস্থ্যবিধি লঙ্ঘন, সড়ক পরিবহন আইন ২০১৮ এবং ভোক্তা অধিকার আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারা লঙ্ঘনের অপরাধে ৮ মামলায় অর্থদণ্ড আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৪ এপ্রিল) সকাল ১০ টা হতে বেলা সাড়ে ১২টা পর্যন্ত শহরের মিশনরোড, পালবাজার এবং পুরানবাজার নামক স্থানে চাঁদপুর জেলা প্রশাসন ও মডেল থানা পুলিশের সহায়তায় অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান মাহমুদ ডালিম।

অভিযানে ৮ মামলায় মোট ৩ হাজার ৯ শ’ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এ ছাড়াও দোকানীকে দ্রব্যমূল্য পণ্যে চিরকুট লাগানো বা তালিকা প্রদর্শন, ওজনের মেশিন ক্রেতার নজরের জন্যে উম্মুক্ত স্থানে রাখা ও সঠিক ওজনে পণ্য পরিমাপ করার নির্দেশ দেয়া হয়। একই সাথে স্বাস্থবিধি মেনে চলার জন্য জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রমও অব্যাহত রাখতে বলা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান মাহমুদ ডালিম জানায়, জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ