শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন

চাঁদপুরে ব্যাংকের তারল্য সংকটে গ্রাহকদের ভোগান্তি রোধে  কাজে করছেন ব্যাংক কতৃপক্ষ

মহসিন হোসাইন / ১৬৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪

চাঁদপুরে সোশ্যাল ইসলামী ব্যাংকের তারল্য সংকটে গ্রাহকদের ভোগান্তি পোহাতে হচ্ছে গত কয়েকদিন ধরেই।

১০হাজার টাকার বেশি উত্তোলন করা সম্ভব হয়নি গত কয়েকদিন যাবৎ। তবে গত দু’দিন যাবৎ ১০হাজার টাকাও উত্তোলন সম্ভব হয়নি। এর‌ই ধারাবাহিকতায় গ্রাহাকরা ভোগান্তিতে পড়ে।

গতকাল ২৬সেপ্টেম্বর (বৃহস্পতিবার) চাঁদপুর বাস স্ট্যান্ড শাখায় অবস্থিত সোশ্যাল ইসলামী ব্যাংকের সিনিয়র অফিসার মোঃ পাবেল জানান, চাঁদপুরে ৫৬কোটি টাকা ইনভেস্টমেন্ট করা আছে অর্থাৎ ঋন দেওয়া হয়েছে।

পূর্বে কখনোই তাদের এই সমস্যায় পড়তে হয়নি। বেশ ভালো সেবা দিয়ে আসছেন তারা। কিন্তু দায় বাঁজে গত ৪ ও ৫আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলনে চাঁদপুরে ভয়াবহ হতাহতের ঘটনা ঘটে।

সেই প্রেক্ষিতে চাঁদপুর বাস স্ট্যান্ড ফয়সাল মার্কেটের দ্বিতীয় তলায় সোস্যাল ইসলামী ব্যাংকের শাখাটি বাস স্ট্যান্ডের মূল ফটকে হ‌ওয়াতে আন্দোলনকে কেন্দ্র করে বেশ ঝড় ঝাপটা কাটাতে হয়েছে এই ব্যাংকটির।

যেহেতু আন্দোলন একটি জাতীয় ইস্যুতে রূপ নিয়েছে সেহেতু ভাঙচুর হয়েছে সারাদেশেই। চাঁদপুরেও তার ব্যাতিক্রম ঘটেনি। সমস্ত ইট পাটকেলের আঘাত সহ্য করতে হয়েছে এই সোশ্যাল ইসলামী ব্যাংকের শাখাটি’র।

এরপর দীর্ঘ আন্দোলন শেষে অফিস আদালত খোলার পর পর‌ই সাধারণ গ্রাহকরা ভেবে নিয়েছেন যে এই ব্যাংকের শাখা হয়তো টাকা পয়সা নিয়ে কোনো সমস্যায় পড়তে পারে বা অর্থ সংকট হতে। তার‌ই পরিপ্রেক্ষিতে গ্রাহকরা এসে যার যার টাকা উত্তোলন করে নিয়ে যেতে শুরু করেন।

এদিকে ৫৬কোটি টাকা ইনভেস্টমেন্ট করা আছে মাঠে। এর কারণে ব্যাংকটি বর্তমান তারল্য সংকট দেখা দিয়েছে। গ্রাহকরা অর্থ সংকটে ভোগান্তি পোহাতে হচ্ছে কয়েকটা দিন।

তবে, কতৃপক্ষ জানিয়েছেন-বেশিদিন থাকবেনা এই সংকট। খুব শীঘ্রই কাটিয়ে উঠতে পারবে তারা। সমস্যা সমাধানের ব্যাবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তারা।‌

তবে তারা জানান, একটা আতংক সৃষ্টির কারণে এই সমস্যা হয়েছে। তবে আগামী ১৫দিনের মধ্যেই হয়তো গ্রাহক সেবায় ফিরতে সক্ষম হবে তারা। সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যাবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তারা আরো জানান, আগে তারল্য সংকট দেখা দিলে সংকট নিরসনে টাকা ছাপিয়ে দেওয়ার ব্যাবস্থা ছিল কিন্তু নতুন ফর্মুলায় এখন সেটা দেয়না।

তবে এই সমস্যার জন্য চাঁদপুর সোশ্যাল ইসলামী ব্যাংকের ম্যানেজার মোঃ মাহবুব আলম গ্রাহকদেরকে চিন্তিত না হ‌ওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।

 

অচিরেই সমাধান মিলবে অর্থ সংকট ভোগান্তির। গ্রাহকদের সেবার নিশ্চিতে কাজ করে যাচ্ছেন ব্যাঙ্ক কতৃপক্ষ।


এই ক্যাটাগরির আরো সংবাদ