শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন

চাঁদপুরে বীর শহীদের প্রতি সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন

চাঁদপুর প্রতিনিধি / ১৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩

বীর শহীদদের প্রতি সম্মান ও শ্রদ্ধা নিবেদন করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিসহ চাঁদপুরের সর্বস্তরের জনগণ।

শনিবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য শহরের অঙ্গীকার পাদদেশে ৩১বার তপধ্বনির পরে এই পুষ্পস্তবক অর্পণ করা হয়।

প্রথমেই শ্রদ্ধা নিবেদন করেন চাঁদপুরের জেলা প্রশাসনের পক্ষে ডিসি কামরুল হাসান। এরপর শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিসহ স্থানীয় আওয়ামী লীগে নেতারা। পর্যায়ক্রমে জেলা পুলিশের পক্ষে এসপি মোহাম্মদ সাইফুল ইসলাম, চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড ইউনিট, নৌপুলিশ চাঁদপুর অঞ্চল, চাঁদপুর জেলা পরিষদ, চাঁদপুর জেলা আওয়ামী লীগ, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স, চাঁদপুর পৌরসভা, চাঁদপুর পরিবার পরিকল্পনা বিভাগ।

এছাড়াও শ্রদ্ধা নিবেদন করেন চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়, গনপূর্ত বিভাগ, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুর সদর উপজেলা পরিষদ, বিএমএ চাঁদপুর, স্বাচিব চাঁদপুর, সরকারি আইন কর্মকর্তা, জেলা মহিলা আওয়ামী লীগ, চাঁদপুর সদর ও পৌর যুবলীগ, ২৫০ শয্যা চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল, চাঁদপুর আনসার ও ভিডিপি কার্যালয়, সদর ও পৌর মহিলা আওয়ামী লীগ, পরিবেশ অধিদপ্তর, জেলা জাতীয় শ্রমিক লীগ, জেলা প্রাথমিক শিক্ষা অফিস, চাঁদপুর সাহিত্য একাডেমি ও চাঁদপুর প্রেসক্লাব।

এরপর জেলার সরকারি অন্যান্য দপ্তর, রাজনৈতিক দলও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন।

এদিকে সকাল সাড়ে ৮টায় চাঁদপুর স্টেডিয়ামে জেলা এবং চাঁদপুর সদর উপজেলা বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার-ভিডিপি, বিএনসিসি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, স্কুল, কলেজ, মাদরাসাসহ বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান, স্কুাউটস, রোভার স্কাউটস্ গার্লস গাইড এবং শিশু-কিশোর সংগঠনের কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করা হয়।

কচুকাওয়াজের পর শিশু কিশোরদের শরীর চর্চা ও ডিসপ্লে পরিদর্শন, ক্রীড়া অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণ করা হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ