শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন

চাঁদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথন-২০২১ এর উদ্বোধন

আরিফ খান, চাঁদপুর / ২৭২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২১

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে চাঁদপুরে উদ্বোধন হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১। এতে জেলার ৮ উপজেলার আট হাজার নারী-পুরুষ অংশগ্রহণ করবেন। 

শনিবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় চাঁদপুর স্টেডিয়ামে টেলি কনফারেন্সের মাধ্যমে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানানোর জন্যই দেশব্যাপী এই ম্যারাথনের আয়োজন। সেনাবাহিনীসহ আয়োজকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, তরুণ প্রজন্ম এই ম্যারাথনের মাধ্যমে সুস্থ থাকবে। ম্যারাথনের জন্য নির্ধারিত এ্যাপের মাধ্যমে সবাইকে নিবন্ধন করার জন্য তিনি আহ্বান জানান।

৪৪ পদাতিক ব্রিগেড এবং চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে এই ম্যারাথন চলবে আগামী ৭ মার্চ পর্যন্ত। আজ থেকে জেলার ৮ উপজেলায় একযোগে এই ম্যারাথন শুরু হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্য দেন, জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।

আরও বক্তব্য দেন কুমিল্লা সেনানিবাসের ৩ বীর অধিনায়ক লে. কর্নেল মো. খায়রুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার কাজী আবদুর রহিম, জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল।

জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, প্রেসক্লাব সভাপতি ইকবাল পাটওয়ারী।

উদ্বোধনী ম্যারাথনে পুলিশ, ফায়ার সার্ভিস কর্মী, আনসার-ভিডিপিসহ বিভিন্ন শ্রেণীপেশার সহস্রাধিক লোক অংশগ্রহণ করেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ