শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন

চাঁদপুরে প্রাণ হারালেন আরও ৭ জন

সজীব দেবনাথ, চাঁদপুর / ২১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৫ জুলাই, ২০২১

চাঁদপুর সরকারি জেনারেল (সদর) হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৬ জন করোনায় আক্রান্ত হয়ে আর অন্যজন করোনা উপসর্গে মারা যান। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত মৃতের সংখ্যা ১৫৬ জনে দাঁড়িয়েছে। শনিবার (২৪ জুলাই) সন্ধ্যা পর্যন্ত এসব মৃত্যুর ঘটনা ঘটে।

সদর হাসপাতালের করোনা-বিষয়ক ফোকাল পারসন ডা. সুজাউদ্দৌলা রুবেল বলেন, মতলব দক্ষিণ উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের নাগদা গ্রামের ফজলুল হক (৭০) করোনায় আক্রান্ত হয়ে গত ২০ জুলাই সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে চাঁদপুর সদর হাসপাতালের করোনা আইলোশন ওয়ার্ডে ভর্তি হন। শনিবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের দিকে তিনি মারা যান।

এ ছাড়া শাহরাস্তি উপজেলার কালিয়াপাড়ার শোয়াপাড়া এলাকার সাজেদা বেগম (৭০) করোনায় আক্রান্ত হয়ে গত ১৯ জুলাই রাত সাড়ে ১১টার দিকে সদর হাসপাতালে ভর্তি হয়েছিলেন। শনিবার (২৪ জুলাই) বিকেল ৫টায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ফরিদগঞ্জ উপজেলার ধানুয়া এলাকার সাজেদা বেগম (৫৫) শুক্রবার দিবাগত রাত ১২টা ৫৫ মিনিটের দিকে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি হন। শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ শনাক্ত হয়।

এদিকে চাঁদপুর সদর উপজেলার মৈশাদী এলাকার মায়মুনা (৬৫) শনিবার দুপুর ২টা ১০ মিনিটের দিকে সদর হাসপাতালে ভর্তি হন। ২ ঘণ্টার মাথায় বিকেলে ৪টা ১০ মিনিটের দিকে তিনি মারা যান। তিনি করোনা উপসর্গে ভুগছিলেন। তার নমুনা পরীক্ষার ফলাফল অপেক্ষমাণ।

অন্যদিকে চাঁদপুর সদরের বহরিয়া এলাকার রামদাসদী গ্রামের মেহেদী হাসান (৩৬) করোনায় আক্রান্ত হয়ে গত ২২ জুলাই সকাল সোয়া ৮টার দিকে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুর ১২টা ৩৫ মিনিটের দিকে তিনি মারা যান।

ফরিদগঞ্জ উপজেলার পূর্ব এখলাশপুর এলাকার সিরাজুল (৫৫) শনিবার দুপুর আড়াইটার দিকে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তখনই তাকে মৃত বলে ঘোষণা করেন। তবে তার নমুনা পরীক্ষার প্রতিবেদনে করোনা পজিটিভ শনাক্ত হয়।

এর আগে চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের উত্তর পাইকাস্তা গ্রামের কাঞ্চনমালা (৬৫) শুক্রবার (২২ জুলাই) বিকেল ৫টা ১০ মিনিটের দিকে সদর হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে মারা যান। ওই দিন সকাল ৮টায় তিনি ওই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। রাতে তার নমুনা পরীক্ষার প্রতিবেদনে করোনা পজিটিভ শনাক্ত হয়।

গত ২৪ ঘণ্টায় চাঁদপুরে ১৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এদিন ৩৯৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। মোট আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৯৫৭ জন। আর মৃতের সংখ্যা ১৫৬ জন। শনাক্তের তুলনায় হার ৩৯ দশমিক ৬০ শতাংশ। এসব তথ্য সিভিল সার্জন সূত্রে জানা গেছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ