শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন

চাঁদপুরে প্রধানমন্ত্রীর উপহার পেয়েছে দুই হাজার পরিবার

সজীব দেবনাথ, চাঁদপুর / ৪৮০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৪ এপ্রিল, ২০২১

চাঁদপুরে টানা দুইবার লকডাউনে কর্মহীন হয়ে পড়া বিভিন্ন পেশা শ্রেনীর মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ৫ কেজি করে চাল (ত্রাণ) বিতরণ অব্যাহত রয়েছে। এ পর্যন্ত দুই হাজার পরিবারকে এই খাদ্য সহায়তা দেয়া হয়েছে।

শনিবার (২৪ এপ্রিল) সকালে চাঁদপুর স্টেডিয়ামে চতুর্থ দফায় বিভিন্ন পেশার লোকদের হাতে ত্রান তুলেদেন জেলা প্রশাসক (ডিসি) অঞ্জনা খান মজলিশ।

এসময় জেলা প্রমাসক বলেন, সরকার আপনাদের প্রতি খবুই সহানুভুতিশীল। মাননীয় প্রধানমন্ত্রী সব সময় আপনাদের কথা চিন্তা করেন। সরকার বার বার লকডাউন দিচ্ছেন এবং আবার তুলে নিচ্ছেন। এর কারণ হচ্ছে বিষয়টি আমাদের স্বাস্থ্য ও জীবনের সাথে জড়িত। সরকারি নিদের্শনা মানতে গিয়ে আপনাদের কিছুটা কষ্ট হচ্ছে, তাও আমরা বুঝতে পারছি। কিন্তু আমাদের জীবনের কথাটাও চিন্তা করতে হবে।

তিনি আরো বলেন, চতুর্থ দফাসহ এ পর্যন্ত জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রায় দুই হাজার পরিবারকে ত্রাণ সহায়তা দিয়েছি। আমাদের এ ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে। যতক্ষণ পর্যন্ত আপনাদের সমস্যা আছে, আমরা আপনাদের পাশে আছি। আমরা চাইনা আপনারা কেউ অনাহারে ও কষ্টে থাকেন।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।

এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শানজিদা শাহনাজ, জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান মানিক, কাজী মো. মেশকাতুল ইসলাম, এআরএম জাহিদ হাসান প্রমূখ।

যাদেরকে ত্রান দেয়া হয়েছে তারা হলেন, হটলানই নম্বরে আবেদনকারী ৫৫জন, নরসুন্দরকর্মী ৫০জন, পত্রিকার স্টাফ ৪০জন, দু:স্থ কমিউনিটি পুলিশ ৬৭জন, সিএনজি চালক ৬০জন, হোটেল স্টাফ ৫০জন, বিভিন্ন বিপনী বিতানের স্টাফ ৫২জন, বাস পরিবহন শ্রমিক ৫০জন ও অন্যান্য অসহায় ৪৫ পরিবারসহ মোট ৪৭৫ পরিবার।

ত্রাণ বিতরণ কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন, জেলা প্রশাসক কর্তৃক গঠিত স্বেচ্ছাসেবক টিমের সদস্যবৃন্দ।


এই ক্যাটাগরির আরো সংবাদ