শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন

চাঁদপুরে প্রথম নারী জেলা প্রশাসকের দায়িত্বভার গ্রহণ

চাঁদপুর প্রতিনিধি / ২৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৩ জানুয়ারী, ২০২১

চাঁদপুরের বিদায়ী জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান এবং নবাগত জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস এর দায়িত্বভার অর্পণ ও গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩ জানুয়ারি) সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিদায়ী জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান নবাগত চাঁদপুরের প্রথম নারী জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস এর কাছে দায়িত্বভার অর্পণ করেন।

নবাগত জেলা প্রশাসক বলেন, এই জেলার উন্নয়নই হলো আমার মূল উদ্দেশ্য। আমি আমার চাকুরী জীবনে সততা ও নিষ্ঠার সাথে কাজ করেছি। আমি চাই সকলে সততা ও নিষ্ঠার সাথে কাজ করবেন। আর যারা এই প্রন্থা চান না, তারা সাবধান হয়ে যাবেন।

আরও পড়ুন…চাঁদপুরে প্রথম নারী জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস

বিদায়ী জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান বলেন, চাঁদপুর একটি ঐতিহ্যবাহী জেলা। চাঁদপুর মাটি ও মানুষ সারা পৃথিবীকে আলোকিত করে। চাঁদপুরের উর্বর ও পবিত্র ভূমি কাজ করতে পেরে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান এর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোহাম্মদ জামাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) দাউদ হোসেন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অসীম চন্দ্র বনিকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বিদায় ও বরণ আনুষ্ঠানিকতার পূর্বে নবাগত জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে এসে উপস্থিত হলে চাঁদপুর জেলা প্রশাসন ও চাঁদপুর কালেক্টরেট সমিতির পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করা হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ