শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন

চাঁদপুরে পুলিশ সুপার কাপ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

এস. কাউসার / ২৯৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৪ মার্চ, ২০২২

চাঁদপুরে পুলিশ সুপার কাপ ক্রিকেট টুর্নামেন্টে সমাপনী অনুষ্ঠান ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। 

শুক্রবার (৪ মার্চ) বিকেলে জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইনস মাঠে ফাইনাল খেলার বিজয়ী চ্যাম্পিয়ন ও রানারসআপ দলের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

ফাইনাল খেলায় প্রথমে ব্যাট করে ১৪২ রান সংগ্রহ করে পুলিশ অফিস বি টিম। পরবর্তীতে এ টার্গেট নিয়ে জয়ের লক্ষে ১৪৩ রান সংগ্রহ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে পুলিশ লাইনস এ টিম।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার মো. মিলন মাহমুদ। এসময় তিনি বলেন, চাঁদপুর জেলা পুলিশের বিভিন্ন ইউনিট হতে ৮টি দল এ টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে। পুরো খেলাটি উপভোগ্য হয়েছে। ফাইনাল খেলায় খুব হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। খেলা পরিচালনার জন্য ক্রীড়া সংস্থা আমাদের অনেক সহযোগিতা করেছে। খেলাধুলার মাধ্যমে ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। এই টুর্নামেন্টের মধ্যে দিয়ে জেলার কেন্দ্রীয় পুলিশ ক্রিকেট টিম গঠন করা হবে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা পুনাকের সভানেত্রী ডা. আফসানা শর্মী, পুলিশ অফিস টিমের দলনেতা অতিরিক্ত পুলিশ সুদীপ্ত রায়, এনএসআই উপ-পরিচালক শাহ আরমান, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন মিলন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু।

এ সময় উপস্থিত ছিলেন, পুনাক সহ-সভানেত্রী পূজা রায়, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস, সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, সাবেক সাধারণ সম্পাদক রহিম বাদশা, এএইচএম আহসান উল্লাহ, জেলা ক্রীড়া কর্মকর্তা তরিকুল ইসলাম সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও পুলিশ সদস্যগণ ।


এই ক্যাটাগরির আরো সংবাদ