শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন

চাঁদপুরে পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও প্রীতিভোজ

এস. কাউসার, চাঁদপুর / ৩১১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১

মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ ডিসেম্বর) সকালে চাঁদপুর পুলিশ লাইন্স, ড্রিলশেডে পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জনাব মোঃ মিলন মাহমুদ বিপিএম-বার।

অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় এর সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) জনাব সোহেল মাহমুদ পিপিএম এর সঞ্চালনায় মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ড্যান্ট বীর মুক্তিযোদ্ধা এম এ ওয়াদুদ, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী, বিশিষ্ট লেখক ও সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল খালেক মন্টু, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, বীর মুক্তিযোদ্ধা ইয়কুব আলী মাস্টার ।

এছাড়াও চাঁদপুর জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণসহ পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠানে চাঁদপুর জেলার পুলিশ বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণকে ফুলেল শুভেচ্ছা জানানো, উত্তরী পরিধান, সস্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করেন চাঁদপুরের পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ।

সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মিলন মাহমুদ বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনাকে নতুন ভাবে উদ্ধুদ্ধ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের শপথ গ্রহণ করিয়েছেন। চেতনা ধারণ করতে হয় বুকে, বুকে ধারণ করলে কোন বিষয় তা জীবনে ভোলা যায় না, তাই মুক্তিযুদ্ধের চেতনাকে আমাদের বুকে ধারণ করতে হবে।’


এই ক্যাটাগরির আরো সংবাদ