চাঁদপুরে পদ্মা মেঘনায় নৌ-পুলিশের অভিযানে আবারো নিষিদ্ধ কারেন্ট জালসহ ৭ জেলেকে আটক করা হয়েছে ।
সোমবার (১৬ আগস্ট) চাঁদপুরের পদ্মা মেঘনা নদীতে নৌ পুলিশ অভিযান করেন। জোলেরা নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে জাটকা নিধনকালে ৫০লাখ মিটার কারেন্ট জালসহ এ সময় এর সঙ্গে জড়িত ৭ জেলেকে আটক করা হয়।
আটককৃত জেলেরা হলেন:- আব্দুল মালেক (৪০) পিতা ছাত্তার সাং চরমোদ মতলব উত্তর, মোঃ কালু (৩২), পিতা সুরুজ মিয়া সাং চরমোদ মতলব উত্তর, মোঃ আক্তার হোসেন (১৯) পিতা বশির উল্ল্যাহ সরকার সাং চরমোদ মতলব উত্তর, মোঃ সুজন সরদার ( ৩০) পিতা শাহাজান সরদার সাং চরমোদ মতলব উত্তর, মোঃ আলআমিন (৩০) পিতা মরন মিজি সাং চরমোদ মতলব উত্তর, মোঃ ওয়াসিম (২৭) পিতা আনোয়ার হোসেন মোল্লা সাং জাল কুড়ি মধুবার পোঃ তালতলা থানা সিদ্ধিরগঞ্জ নারায়নগঞ্জ, মোঃ শামিম (২৮) পিতা মরন মিজি সাং চরমোদ মতলব উত্তর।এদিকে তাদের সবার বাড়ি মতলব উত্তর উপজেলায় এলাকায় বলে জানাযায়।
চাঁদপুর নৌ থানার (ওসি) মোঃ মুজাহিদুল ইসলাম বলেন, নৌ-পুলিশ সুপার কামরুজ্জামান এর নেতৃত্বে এ অভিযান করা হয়। আমরা মেঘনা নদী থেকে প্রায় ৫০ লক্ষ নিষিদ্ধ কারেন্ট জাল সহ ৭জেলে আটক করতে সক্ষম হয়েছে। নিয়মিত মৎস্য আইনে মামলা দিয়ে কারাগারে প্রেরণ করা হবে। চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার মো. কামরুজ্জামান ও অতিরিক্ত পুলিশ সুপার এর নেতৃত্বে অভিযান করা হয়েছে। ইলিশ রক্ষা এর অংশ হিসেবে নদী থেকে কারেন্ট জাল দিয়ে জাটকা মাছ ধরছে জেলেরা। তবে কারেন্ট জাল নিষেধ থাকলেও তারা মানছে না। সেই জন্য কারেন্ট জাল ও জেলেদের আটক করা হচ্ছে। এ নিয়ে ৭ জন জেলেকে আটক করে মৎস্য আইনে কারাদন্ড দেওয়া হয়েছে। নিষিদ্ধ কারেন্ট জাল নদীতে ১২ মাস অভিযান অব্যাহত থাকবে।