শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন

চাঁদপুরে নৌ পুলিশের সাথে জেলেদের সংঘর্ষ, ৬ রাউন্ড গুলি নিক্ষেপ

সজীব দেবনাথ, চাঁদপুর / ৩৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৭ এপ্রিল, ২০২১

চাঁদপুরে মাদ্রাসা রোড লঞ্চঘাট সংলগ্ন টিলা বাড়ির জেলেদের সাথে নৌ পুলিশের সংঘর্ষ হয়েছে।

মঙ্গলবার বিকেলে লঞ্চঘাট মেঘনা নদীতে আইন অমান্য করে জাটকা মাছ নিধন কালে এই হামলার ঘটনা ঘটে। জেলেদেরকে ধাওয়া করলে তারা নৌ পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে।এসময় নৌ পুলিশ নিজের জীবন বাঁচাতে ৬ রাউন্ড গুলি নিক্ষেপ করেন।

চাঁদপুর নৌ-পুলিশের পুলিশ সুপার কামরুজ্জামানের নেতৃত্বে নৌ থানা ইনচার্জ জহিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে নদীতে এই অভিযান পরিচালনা করেন।

নৌ থানার ইনচার্জ জহিরুল ইসলাম জানান, আইন অমান্য করে জাটকা মাছ নিধন কালে জেলেদেরকে ধাওয়া করা হয়।এসময় জেলেরা নদীর তীরে গিয়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। নৌ পুলিশ পরিস্থিতি ঘোলাটে দেখে ৬ রাউন্ড গুলিবর্ষণ করেন। এই ঘটনায় নৌ পুলিশ বাদী হয়ে টিলা বাড়ির জেলে ও তাদের মদদ দাতাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ