শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন

চাঁদপুরে নৌ পুলিশের অভিযানে ৩০ জেলে আটক

সজীব দেবনাথ, চাঁদপুর / ৩৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২২ মার্চ, ২০২১

জাটকা রক্ষায় অভয়াশ্রম চলাকালে চাঁদপুর নৌ পুলিশের অভিযানে ৩০ জেলেকে আটক করা হয়েছে।
এসময় তাদের কাছ থেকে ১শ কেজি জাটকা জব্দ করা হয়েছে যা বিভিন্ন এতিম খানায় বিতরন করা হয়। ১ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করা হয়েছে। জব্দকৃত জাল গুলো আগুনে পুড়িয়ে বিনস্ট করা হয়েছে।

রোববার রাত ১০টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত চাঁদপুর নৌ-থানার ভারপ্রাপ্ত ইনচার্জ এস আই জহিরুল ইসলামের নেতৃত্বে  মেঘনা নদীর পুরান বাজার রনা গোয়াল, রাজরাজেশ্বর,লালপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আবিদা সিফাতের নেতৃত্বে শিক্ষানবিশ ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান, মেশকাতুল ইসলাম,রিক্তা খাতুন ও রেশমা চাঁদপুর নৌ-থানায় মোবাইল কোট বসিয়ে সাজা প্রদান করা হয়। অপ্রাপ্তদের ৬ জনকে মোচলেকা রেখে পরিবারের জিম্মায় দেয়া হয়। ২৩ জন জেলেকে এক বছর করে সশ্রম কারাদণ্ড ও ১ জন জেলেকে এক বছরের কারাদণ্ড ও একহাজার টাকা অর্থ দণ্ড দেয়া হয়েছে।

মোচলেকা দিয়ে ছেড়ে দেয়া অপ্রাপ্ত জেলেরা হলোঃ আবুল কালাম (১৩),সজিব বেপারী (১৬),মিলন গাজী (১৬),জুম্মন গাজী (১৪),সুমন দেওয়ান (১৩),আমির হোসেন (১৩)।উভয়দণ্ডে দণ্ডিত হলোঃ সোহেল বকাউল (৩৫)।

আটককৃত জেলেরা হলোঃ মমিন আলী গাজী (৩২),মনির হোসেন সরকার (৩৫),নিজাম তপাদার (৪৫), জাকির সিকদার (৪০), আলাউদ্দিন (৪০),আবুল হোনেন বেপারী (২৬),আবু বকর বেপারী (৩৮), ইমান হোসেন (২০),কাইয়ুম (৩৫), জহিরুল ইসলাম (২০),হান্নান জমাদার (৩৫), খোকন দেওয়ান (৫৫), রহমত আলী (১৬),বিল্লাল হোসেন (২৯),আবুল বকাউল (১৯),ইমন (১৮),হানিফ (২১),ইসমাইল বেপারী (২০),আজিজ সরকার (৩৫),বিল্লাল হোসেন (৩৩),মাহফুজ প্রধান (১৮),সাত্তার (২০) ও দেলোয়ার হোসেন (২০)।


এই ক্যাটাগরির আরো সংবাদ