শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন

চাঁদপুরে নৌ-পুলিশের অভিযানে এক কোটি ২লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ আটক: ৬

বিশেষ প্রতিনিধি / ৩৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৬ এপ্রিল, ২০২১

চাঁদপুর হরিনা ঘাট নৌ-পুলিশ ফাঁড়ির পৃথক দুটি অভিযানে ১ কোটি ২ লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল, ১টি জেলে নৌকাসহ ৬ জেলেকে আটক করা হয়েছে।

সোমবার (২৬ এপ্রিল)দুপুরে ২ টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চাঁদপুর সদর উপজেলার ১০নং লক্ষীপুর মডেল ইউনিয়ন ও হরিণা ফেরীঘাট এলাকায় মেঘনা নদীতে পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়।

এ সময় মেঘনা নদীতে জাটকা নিধন কালে জেলেদের কাছ থেকে ১কোটি ২ লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল, ১টি জেলে নৌকাসহ ৬ জেলেকে আটক করা হয়। জব্দকৃত কারেন্ট জালের আনুমানিক মূল্য ৮ কোটি ৪০ লাখ টাকা। পরে মৎস কর্মকর্তার অনুমতি ক্রমে জব্দকৃত কারেন্ট জাল গুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

আটককৃত জেলেরা হলেন:- চাঁদপুর সদর উপজেলার ১০নং লক্ষীপুর মডেল ইউনিয়ন এলাকার কুদ্দুস খার ছেলে মােঃ হােসেন খাঁ (৩০), রহমান গাজীর ছেলে মােঃ তানজিল গাজী (২০), মোহাম্মদ বিল্লাল মিয়ার ছেলে মােঃ হাবিব গাজী (২১), মুক্তার মুন্সির ছেলে মােঃ সবুজ মুন্সী (২১), হারুন বকাউলের ছেলে মােঃ শরিফ বকাউল (২২),ও মৃত ওহাব খার ছেলে মােঃ আনােয়ার খাঁ (৩৮)।

জানা যায়, নৌ পুলিশ সুপার, কামরুজ্জামানের নিদের্শে হরিনাঘাট নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই মোঃ নাসিম হোসেনের নেতৃত্বে এস আই রেদোয়ান আহমেদ, এএসআই আক্কাস আলী, নায়েক সোহেল রানাসহ সংগীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করেন।

হরিনাঘাট নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই মোঃ নাসিম হোসেন জানান, নৌ পুলিশ সুপার কামরুজ্জামান স্যারের নেতৃত্বে আমরা হরিনা ফেরিঘাট এলাকা ও ১০ নং লক্ষীপুর মডেল ইউনিয়নের বিভিন্ন স্থানে মেঘনা নদীতে পৃথক দুটি অভিযান পরিচালনা করি। এসময় আমরা নদীতে পাতা অবস্থায় জেলেদের কাছ থেকে ১কোটি ২ লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল, ১টি জেলে নৌকাসহ ৬ জেলেকে আটক করতে সক্ষম হই। আটককৃত আসামীদের বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন চলছে বলেও তিনি জানান।


এই ক্যাটাগরির আরো সংবাদ