শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন

চাঁদপুরে নৌবাহিনী যুদ্ধজাহাজ ‘অদম্য’ প্রদর্শনী

সজীব চন্দ্র দেবনাথ, চাঁদপুর / ২৮৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২১ নভেম্বর, ২০২১

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘অদম্য’। রোববার (২১ নভেম্বর) দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চাঁদপুরের পুরাতন লঞ্চ টার্মিনালে এ প্রদর্শনীর আয়োজন করা হয়।

জানা যায়, গত শুক্রবার (১৯ নভেম্বর) চট্টগ্রামের ডেডি রেসপন্স বার্থ (আরআরবি) থেকে জাহাজটি চাঁদপুরে আসে। সোমবার (২২ নভেম্বর) যুদ্ধজাহাজটি চাঁদপুর ছেড়ে পূর্বের গন্তব্যে ছেড়ে যাবে।

জাহাজের কমান্ডিং অফিসার লে. কমান্ডার মুজাহিদুর রহমান সুফির নেতৃত্বে চাঁদপুরে নিয়ে আসা হয়। বর্তমানে সেটির প্রদর্শনী চলছে।

হাসিবুল ইসলাম, জসিম গাজী ও মনির হোসেনসহ বেশ কয়েকজন দর্শনার্থী জানান, খবর পেয়ে যুদ্ধজাহাজটি একনজর দেখতে ছেলে-মেয়েদের নিয়ে এখানে এসেছি। আশা করি ছেলে-মেয়েরা জাহাজটি দেখে কিছু শিখতে পারবে।

উল্লেখ্য, জাহাজের দৈর্ঘ্য ৫০ মিটার, প্রস্থ ৭ দশমিক ৫০ মিটার। এ জাহাজটির গতি ঘণ্টায় ২১ নটিক্যাল মাইল। জাহাজে দুটি ৩৭ মিলিমিটারের মাঝারি জাহাজ ও বিমান বিধ্বংসী কামান, দুটি ২০ মিলিমিটারের বিমান বিধ্বংসী কামান রয়েছে। জাহাজটিতে ৫০ জন নাবিক এবং তিনজন অফিসার রয়েছেন। সাব মিশাইলগান, এন্টি এয়ারক্রাফটগানসহ বেশকিছু অস্ত্র রয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ