চাঁদপুরে নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিনের সাথে সাংবাদিকের মতবিনিময় সভাপতি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫সেপ্টেম্বর) বিকেল ৫টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে চাঁদপুরে নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিনের সাথে সাংবাদিকের এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময়কালে চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন সাংবাদিকদের কাছ থেকে এক এক করে মতামতের ভিত্তিতে জেলার বিভিন্ন বিষয়ে নানান সমস্যাগুলো জানেন। পরে তিনি মতামতের ভিত্তিতে জেলার বিভিন্ন বিষয়ে নানান সমস্যাগুলো জেনে নিয়ে
তার বক্তব্যে সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, সাংবাদিকগণ যেকোনো মূহুর্তে আমার কক্ষে প্রবেশ করতে পারবেন। এর জন্য বিশেষ কোনো অনুমতি প্রয়োজন নেই। তবে, জরুরি কোনো সভা থাকলে সে ক্ষেত্রে ভিন্ন বিষয়।
এরপর জেলা প্রশাসক চাঁদপুরের শৃংখলা, সাংবাদিকদের তথ্য সংগ্রহের বিষয় সহযোগিতা করা, ইলিশ উৎপাদন বৃদ্ধি ও ন্যায্যমূল্যে বিক্রি,শহরের যানযট নিরসনে ব্যাটারি চালিত অটোরিকশা শিফটওয়ারি চলাচলের ব্যাবস্থা করা, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য জায়গা নির্ধারণ, চাঁদপুর মেডিকেল কলেজের জায়গা নির্ধারণ, জেলার আইনশৃঙ্খলা স্বস্তি ফিরিয়ে আনা, জনমনে স্বস্তি ফিরাতে, পৌরসভার উন্নয়নসহ, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়গুলোর প্রতি পদক্ষেপ নিয়ে, তোড়জোড় গতিতে কাজ করার জন্য তিনি উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে দ্রুত সমাধান দিবেন বলে জানান।
এসময় তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে আরো বলেন, যতো বাধাই আসুক হাল ছাড়বো না। আমার ভূল হতে পারে, কিন্তু আমি কোনো অন্যায় করবো না। আমি মুখে যা বলি, কাজ তাই করি। অবশ্যই সবাইকে তার নিজ থেকে আগে পরিবর্তন হতে হবে। আমি সাদাকে সাদা, আর কালোকে কালোই বলি, আপনারও আশাকরি তাই বলবেন। একটা ন্যায় ভিত্তিক সমাজ গঠন করে চাঁদপুরকে সুন্দরভাবে সাজাবো।
তিনি আরো বলেন, আমাকে আপনারা আপনাদের মতামত ও পরামর্শ দিবেন।আমি চেষ্টা করবো চাঁদপুর’কে একটা সু-শাসন ব্যবস্থা করে দেওয়ার জন্য। চাঁদপুর মেডিকেল কলেজ ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জায়গা নির্ধারণ করতে আপনারা সহযোগীতা করবেন, আশাকরি আপনাদের মতামতের ভিত্তিতে এবং আপনাদের পছন্দের জায়গা নির্ধারণ করবেন, সেই ভিত্তিতে হবে। আমি আপনাদের সকলকে নিয়েই কাজ করতে চাই, সকলের সহযোগিতা চাই।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চাঁদপুর জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ বশির আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) মোস্তাফিজুর রহমান, সদর উপজেলা ইউএনও- শাখাওয়াত জামিল সৈকত।
এসময় মতবিনিময় শুরুতেই সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন- প্রেস ক্লাবের সভাপতি- শাহদাত হোসেন শান্ত,সাধারণ সম্পাদক- মাহবুবুর রহমান সুমন, দৈনিক চাঁদপুর কন্ঠের প্রতিষ্ঠাতা সম্পাদক এ্যাড: ইকবাল-বিন-বাশার, সাবেক প্রেসক্লাব সভাপতি- বিএম হান্নান, দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক- সোহেল রুশদী, দৈনিক চাঁদপুর দিগন্ত সম্পাদক ও প্রকাশক- এ্যাড: শাহজাহান মিয়া,দৈনিক চাঁদপুর প্রতিনিধি পত্রিকার সম্পাদক ও প্রকাশক- ইকবাল হোসেন পাটোয়ারী, দৈনিক প্রভাতী কাগজের সম্পাদক- আ: আউয়াল রুবেল, দৈনিক চাঁদপুর প্রবাহ ভারপ্রাপ্ত সম্পাদক -মোঃ রহিম বাদশা, প্রেসক্লাবের ক্রীড়া বিষয়ক সম্পাদক- এ্যাড: চৌধুরী ইয়াছিন ইকরাম, দৈনিক প্রিয় চাঁদপুর সম্পাদক ও প্রকাশক -বোরহান উদ্দিন ডালিম, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক- লক্ষন চন্দ্র সূত্রধর, দৈনিক আলোকিত চাঁদপুরের সম্পাদক ও প্রকাশক- জাকির হোসেন, দৈনিক চাঁদপুর প্রতিদিন ভারপ্রাপ্ত সম্পাদক- ইব্রাহিম রনি, জাতীয় দৈনিক সকালে’র চাঁদপুর প্রতিনিধি- মোশাররফ হোসেন লিটন,দৈনিক চাঁদপুর দিগন্ত ভারপ্রাপ্ত সম্পাদক- ইলিয়াস মিয়া, এনটিভি জেলা প্রতিনিধি মোঃ শরিফুল ইসলাম।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন- কে এম মাসুদ, দৈনিক চাঁদপুর জমিন যুগ্ম সম্পাদক- মোঃ খোরশেদ আহমেদ, ইত্তেফাক পত্রিকার জেলা প্রতিনিধি- শাহরিয়ার পলাশ, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি কামরুজ্জামান বাবলু, এখন টেলিভিশনের জেলা প্রতিনিধি – তালহা জুবায়ের, একাত্তর টেলিভিশনের জেলা প্রতিনিধি – আল আমিন, আনন্দ টেলিভিশনের জেলা প্রতিনিধি – এইচ এম নিজামউদ্দিন, দৈনিক চাঁদপুর খবর পত্রিকার বার্তা সম্পাদক- মোঃ আহম্মদ উল্লাহ, দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার – ইমাম হোসেন গাজী, দৈনিক চাঁদপুর জমিন পত্রিকার স্টাফ রিপোর্টার – শাহনেওয়াজ সুজন, দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার মহসিন হোসাইনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।