শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন

চাঁদপুরে নবাগত অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়

শ্যামল সরকার, চাঁদপুর / ২১২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৭ জুন, ২০২১

চাঁদপুরে অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অপরাধ) হিসাবে যোগদান করেছেন সুদীপ্ত রায়।

গত ২৪ মে তিনি একই পদে থাকা বিদায়ী অতিরিক্ত পুলিশ সুপার কাজী আবদুর রহিমের পদে স্থলাভিষিক্ত হলেন। ২৮তম বিসিএস ক্যাডারের এই কর্মকর্তার পূর্বের কর্মস্থল ছিলো সিলেট জকিগন্জে অতিরিক্ত পুলিশ সুপার ( সার্কেল) হিসাবে তিনি দায়িত্ব পালন করেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সিলেট এমসি কলেজ থেকে তিনি ইংরেজি সাহিত্যে অনার্স মাস্টার্স সম্পন্ন করেন। এছাড়াও তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে এমপিএস (মাস্টার্স ইন পুলিশ সায়েন্স) সম্পাদন করেন। সুনামগঞ্জের দিরাই উপজেলা এলাকায় রায় পরিবারে তার জন্ম। বাবা প্রয়াত সমরেন্দ্র রায় ছিলেন স্কুল শিক্ষক।

সুদীপ্ত রায় চাকরি জীবনে প্রথমে সিআইডি শাখায় এবং বিভিন্ন সময়ে সিলেট মেট্রো, হবিগন্জ এবং জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে তিনি দেশের বাইরেও একজন দক্ষ পুলিশ কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করেন। ব্যক্তি জীবনে তিনি ২ ছেলে সন্তানের বাবা। স্ত্রী  গৃহিনী।

এ ব্যাপারে সুদীপ্ত রায় বল্লেন- চাঁদপুর আমার এই প্রথম আসা। আমি আমাদের মান্যবর পুলিশ সুপারের নেতৃত্বে চাঁদপুরের আইন শৃংখলা স্বাভাবিক রাখাসহ সকল অর্পিত দায়িত্ব দক্ষতার সাথে পালন করতে চাই। সেজন্য মিডিয়াসহ সকল শ্রেনিপেশা, সুশীল সমাজ এবং এখানের জেলা ও উপজেলা প্রশাসনসহ সর্বসাধারণের সহযোগিতা কামনা করছি।


এই ক্যাটাগরির আরো সংবাদ