চাঁদপুরে মন্ডপে মন্ডপে চলছে প্রতিমা তৈরির কাজ।পূজার আর মাত্র বাকি অল্প কয়েক দিন, বাস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা। মনের মাধুরী মিশিয়ে দেবী দূর্গা কে ফুটিয়ে তুলতে ব্যাস্ত কারিগররা। এর পর প্রতিমাতে দেওয়া হবে রঙ, তুলির আঁচর। তবে করোনার প্রভাবের কারনে অন্যান্য সময়ের তুলনায় এবছর প্রতিমা তৈরির কাজ কম বলছেন কারিগররা।
তবে সংশ্লিষ্টরা বলছেন এ বছর আয়োজন স্বল্প পরিসরে ছোট হবে। কমতে পারে মন্ডপের সংখা, ইতোমধ্যে প্রতিমা তৈরির কাজ শুরু হলেও বাকি আছে শেষ মূহর্তের প্রস্তুতি। যে কারনে কারিগররা ব্যাস্ত সময় পার করছেন। যদিও এ বছর প্রতিমা তৈরির মজুরি বিগত দিনের তুলনায় কম পাচ্ছে বলে জানান কারিগররা। তারা বলছেন করোনায় প্রতিমা তৈরির মজুরি কম নিতে হচ্ছে। তাই পোষাচ্ছে না।
সরকারি নিদর্শনা মেনে পূজার আয়োজন ছোট পরিসরে করা হবে বলে জানান আয়োজকরা, আগামি ১০ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দূর্গা পুজা শুরু হয়ে ১৫ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে দূর্গা পূজার সমাপ্তি হবে। স্বাস্থ্যবিধি মেনে সনাতন দর্মালশ্বীরা পূজা উজ্জাপন, ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থার আশ্বাস দেন পুলিশ প্রসাশন। গত বছর চাঁদপুর সদর সহ জেলার ৮ উপজেলায় মোট ২ শ ৩ টি পূজা মন্ডপ স্থাপিত হয়, তবে করোনার প্রাদুর্ভাবে এ বছর সম্ভব্য কম বেশি হতে পারে।