শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন

চাঁদপুরে দুর্যোগ প্রশমন দিবসে সচেতনতামূলক মহড়া

আশেক এলাহী, চাঁদপুর / ২৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৩ অক্টোবর, ২০২১

চাঁদপুরের প্রশাসক কার্যালয়ে ভূমিকম্প ও আগুন লেগেছে। লোকজন এদিক সেদিক ছুটাছুটি করে বেশ কয়েকজন আহতও হয়েছেন। দ্রুত ফায়ার সার্ভিসের কর্মীরা ভূমিকম্প ক্ষতিগ্রস্ত স্থানে এসে আগুন নিয়ন্ত্রণ করে। আহত ব্যাক্তিদের এম্বুলেন্সে করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।

বুধবার (১৩ অক্টোবর) সকালে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এমনই দৃশ্য দেখা গেছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের সচেতনামূলক মহড়ায়। সড়কের পথচারী ও বিভিন্ন অফিস আদালতের মানুষ এই মহড়া দেখতে সেখানে ভিড় জমান। তাদের মধ্যে অনেকেই ভূমিকম্প ও আগুন লেগেছে ভেবে ছুটাছুটি করে সেখানে জড়ো হন।

‘মুজিববর্ষের প্রতিশ্রুতি, জোরদার করি দুর্যোগ প্রস্তুতি’ এ স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে জেলা প্রশাসক (ডিসি) অঞ্জনা খান মজলিশ বলেন, উন্নত বিশ্বের যে দুর্যোগ হয় তাতে অনেক ক্ষতি হয়ে থাকে। সেই দিক থেকে বাংলাদেশে দুর্যোগ হলে অনেক কম ক্ষতি সাধন হয়ে থাকে। আমাদের সবার প্রথম সচেতন হতে হবে। দুর্যোগ সময়ে কোন কিছু না বুজে ছুটাছুটি করা যাবে না। কোন পরিস্থিতিতে কি করতে হবে, সেই বিষয়ে ধারনা রাখতে হবে। আমাদের ফায়ার সার্ভিসের ভাইয়েরা দুর্যোগ ব্যবস্থাপনায় চমৎকার ভূমিকা পালন করছেন। তাদের সাথে সাথে আমাদেরকেও সচেতন হয়ে কাজ করতে হবে।

চাঁদপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক সাহিদুলের পরিচালনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের মহড়া ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইমতিয়াজ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহীউদ্দীন, জেলা আনসার ভিডিপির সহকারী কমান্ডার শাহ নেওয়াজ প্রমুখ।


এই ক্যাটাগরির আরো সংবাদ