শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন

চাঁদপুরে দুই সেমাই কারখানাকে ৮ হাজার টাকা জরিমানা

এস. কাউসার, চাঁদপুর / ৪৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৩ মে, ২০২১

চাঁদপুর শহরের পুরানবাজার খাদ্যের গুনগত মান বজায় না রাখায় হাজী ও পাঁচতারা নামে দুই সেমাই কারখানাকে ৮ হাজার টাকা জরিমানা করেছে চাঁদপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (৩ মে) বেলা সাড়ে ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেনের এর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।

নুর হোসেন জানান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিশেষ সেবা সপ্তাহ উপলক্ষ্যে ৩০ এপ্রিল থেকে ০৬ মে পর্যন্ত সারাদেশের ন্যয় চাঁদপুরেও বাজার মনিটরিং টিমের অভিযান অব্যাহত রয়েছে। তারই আলোকে পরিস্কার পরিচ্ছন্নতা, খাদ্যের গুনগত মান বজায় রাখা ও মূল্য নিয়ন্ত্রণের জন্য অভিযানে পুরান বাজারে অভিযান করা হয়। এ সময় পশ্চিম শ্রীরামদী হরিসভা রোডে হাজী বেকারীকে ৩ হাজার টাকা ও রয়েজ রোডের পাঁচতারা সেমাই কারখানাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সময় টিন বাজার মীম বেকারী বন্ধ পাওয়া যায়।

তিনি বলেন, এছাড়াও আজ পুরান বাজার ঘোষ পাড়ায় অবস্থিত বৃষ্টি, স্বজল ও ঘোষ মাঠা ফ্যাক্টরী পরিদর্শন ও তত্ত্বাবধান করা হয়। সেখানে এসব ফ্যাক্টরীর মালিকদেরকে মাঠার গুনগত মান বজায় রেখে উৎপাদন করার জন্য বলা হয়। তবে এসব প্রতিষ্ঠানে কোন ধরণের জরিমানা করা হয়নি।

অপরদিকে বিশেষ সেবা সপ্তাহ উপলক্ষ্যে বিনামূল্যে সাধারণ মানুষের মাঝে মাস্ক, পাম্পলেট ও লিফলেট বিতরণ করা হয়।

অভিযানে সার্বিক সহযোগিতা করেন, পুরানবাজার পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যরা ।


এই ক্যাটাগরির আরো সংবাদ