শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন

চাঁদপুরে ডিএনসির অভিযানে ইয়াবাসহ এক নারী মাদক কারবারি গ্রেফতার 

বিশেষ প্রতিনিধি / ৩৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৭ মে, ২০২১

চাঁদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) এর নিয়মিত মাদক বিরোধী অভিযানে মনোয়ারা বেগম (৩৮) নামে এক মাদক কারবারি কে ৫২ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়েছে।

সোমবার (১৭ মে) দুপুর আড়াই টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক একেএম দিদারুল আলমের নেতৃত্বে গঠিত রেডিং টীম শহরের রহমতপুর কলোনীস্থ দেলুখার বাড়ি থেকে মনোয়ারা বেগম (৩৮) আটক করা হয়। কিন্তু অপর আসামী মোঃ সাইফুল ইসলাম (২৪) পলাতক রয়েছেন।

ডিএনসির সূত্রে জানা যায়, বৈশ্বিক মহামারিতে সামাজিক দুরত্ব বজায় রেখে ঐ দিন দুপুর ২.৩০ টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক পরিচালক এ,কে,এম দিদারুল আলম এর নেতৃত্বে গঠিত রেডিং টীম চাঁদপুর সদর থানাধীন রহমতপুর কলোনীস্থ দেলুখার বাড়ির ভাড়াটিয়া আসামীর নিজদখলীয় ভাড়াকৃত বসতঘর তল্লাশি করে আসামি মনোয়ারা বেগম কে (৩৮) গ্রেপ্তার, স্বামী- মোঃ আবুল কালাম, মাতা- ফাতেমা বেগম এবং পলাতক আসামি মোঃ সাইফুল ইসলাম (২৪) , পিতা- মোঃ আবুল কালাম, মাতা- মনোয়ারা বেগমকে আসামীর দেহ তল্লাশী করে যথাক্রমে ৫২ পিস ইয়াবাসহ ১ জনকে গ্রেফতার করা হয়েছে।

আরো জানা যায়, সাইফুল ইসলাম (২৪) আসামী রেডিং টীম উপস্থিত হলে দ্রুত পালিয়ে যায়। এজন্য তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। আসামিদ্বয় পরস্পর  মা ও ছেলে।  তারা পরস্পর  যোগসাজসে দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে ইয়াবা ব্যবসা করে আসছে। যার ফলে এলাকার মানুষ এ মাদক ব্যবসায়ী পরিবারের ভয়ে অতিষ্ঠ।
এ বিষয়ে পরিদর্শক মোঃ মজিবুর রহমান বাদী হয়ে চাঁদপৃর সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন (২০১৮) অনুযায়ী ১টি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।  এধরনের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানা যায়।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ