শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন

চাঁদপুরে জাতীয় পার্টির সম্মেলন ১১ জুন

সজীব চন্দ্র দেবনাথ / ২৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৩ মে, ২০২২

চাঁদপুর জেলা জাতীয় পার্টির সম্মেলন দীর্ঘ ২০ বছর পর আগামি ১১ জুন  অনুষ্ঠিত হবে। সম্মেলনকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মাঝে সাংগঠনিক তৎপরতা শুরু হয়েছে।

সম্মেলন সফল করতে শুক্রবার সকালে শহরের চেয়ারম্যান ঘাটে জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট শেখ আবদুল লতিফের চেম্বারে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

জেলা জাতীয় পার্টির আহ্বায়ক ও দলের প্রেসিডিয়াম সদস্য এমরান হোসেন মিয়ার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

জেলা জাতীয় পার্টির আহ্বায়ক এমরান হোসেন মিয়া জানান, সম্মেলন সফল করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন তারা। সম্মেলনের স্থান এখনো চূড়ান্ত হয়নি। তবে হাসান আলী হাইস্কুল মাঠ অথবা জেলা শিল্পকলা একাডেমিতে হতে পারে।

তিনি আরও জানান, সম্মেলনে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এমপি ও মহাসচিব মো. মজিবুল হক চুন্নুসহ পার্টির বেশ কয়জন সংসদ সদস্য এবং অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত থাকবেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ