শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন

চাঁদপুরে জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই আলম চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা

চাঁদপুর প্রতিনিধি / ২৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১

জাতীয় সংসদের সরকার দলীয় চীফ হুইপ নূর-ই আলম চৌধুরী একদিনের সফরে চাঁদপুর এসেছেন।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর)  সকালে নিকটাত্মীয়দের কবর জিয়ারতে তিনি চাঁদপুরে আগমন করেন। এ সময় চাঁদপুর সার্কিট হাউজে তাঁকে স্বাগতম জানান জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জনা খান মজলিশ এবং পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম-বার।

কোন বিবরণ উপলভ্য নেই।এছাড়া চীফ হুইপকে চাঁদপুর জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। তাঁর সাথে সাক্ষাত করেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাবেক সভাপতি,ও বাংলাদেশ আওয়ামীলীগ জাতীয় কমিটির সদস্য, ফরিদগঞ্জ ৪ আসনের সাবেক সংসদ সদস্য ড. মুহাম্মদ শামছুল হক ভূঁইয়া, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, দপ্তর সম্পাদক শাহ আলম মিয়া প্রমুখ।

পরে তিনি শহরের মসজিদ গোর -এ- গরিবাঁর পাশের পৌর কবরস্থানে শায়িত সাবেক প্রধানমন্ত্রী মরহুম মিজানুর রহমান চৌধুরীর ভাগিনা আবু তাহের দুলালের কবর জিয়ারত করেন। সেখান থেকে পুরাণবাজার যান এবং চৌধুরী বাড়িতে মামাশ্বশুর সাবেক প্রধানমন্ত্রী মিজানুর রহমান চৌধুরীর কবর জিয়ারত করেন নুর-ই আলম লিটন চৌধুরী।

চাঁদপুর সার্কিট হাউসে আগমনের সময় চিফ হুইপ কে জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানোর সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) সোহেল মাহমুদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দীন চাঁদপুরসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।


এই ক্যাটাগরির আরো সংবাদ