শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন

চাঁদপুরে জব্দকৃত ৩৩১টি সিএনজি অটোরিক্সা শর্তসাপেক্ষে ছাড়

সজীব দেবনাথ, চাঁদপুর / ২২০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১

চাঁদপুরে করোনাভাইরাস নিয়ন্ত্রণে সরকার ঘোষিত লকডাউন চলাকালীন সময়ে আইন অমান্য করে সিএনজি অটোরিকশা চালানোর অপরাধে তাদেরকে আটক করে ট্রাফিক পুলিশ।

বৃহস্পতিবার চাঁদপুর স্টেডিয়াম মাঠ থেকে ট্রাফিক ইনচার্জ (প্রশাসন) জহিরুল ইসলাম আটককৃত সিএনজি অটোরিক্সাগুলো মারকিং কালি দিয়ে দাগ লাগিয়ে চিহ্ন দিয়ে মালিক পক্ষের কাছে বুঝিয়ে দেয়।

ট্রাফিক ইনচার্জ জহিরুল ইসলাম জানান, লকডাউন চলাকালীন সময়ে আইন অমান্য করে যাঁরা যাত্রী পরিবহন করেছে তাদের সিএনজি-অটোরিকশা গুলো আটক করে রাখা হয়। আটককৃত গাড়িগুলোর ব্যাটারি নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কায় উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে শর্তসাপেক্ষে গাড়িগুলো জরিমানা ছাড়া ছেড়ে দেওয়া হয়েছে। তবে মার্কিন কালি দিয়ে দাগ লাগিয়ে চিহ্নিত করা হয়েছে যাতে করে পরবর্তীতে সেগুলো রাস্তায় নামলে তাদেরকে আটক করে আইনগত ভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

৩৩১ টি সিএনজি অটোরিকশা আটক করে চাঁদপুর স্টেডিয়ামে রাখা হয়। অবশেষে শর্তসাপেক্ষে লকডাউন চলাকালীন সময়ে আইন অমান্য করে রাস্তায় গাড়ি নিয়ে বের হবে না বলে অঙ্গীকার করায় অবশেষে জরিমানা ছাড়া সিএনজি অটোরিক্সা গুলো মালিকপক্ষকে বুঝিয়ে দেওয়া হয়। এসময় চাঁদপুর সদর ট্রাফিক ইন্সপেক্টর মোঃ আজাদ সহ ট্রাফিকের অনন্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ