শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন

চাঁদপুরে জনসাধারণের মাঝে ট্রাফিক বিভাগের ইফতার বিতরণ

সজীব দেবনাথ, চাঁদপুর / ৩৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১০ মে, ২০২১

চাঁদপুর জেলা ট্রাফিক বিভাগ উদ্যেগে বিভিন্ন যানবাহন চালক ও অসহায় দুস্থ জনসাধারণের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।

সোমবার (১০ মে) বিকেলে চাঁদপুর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ন পয়েন্টে, বিভিন্ন যানবাহন চালক ও জনসাধারণের মাঝে এই ইফতার বিতরণ করেন চাঁদপুর ট্রাফিক বিভাগের পুলিশ সদস্যরা।

জানা যায়, শহরের কালীবাড়ি শপথ চত্বর ও ওয়ারলেস এলাকায় বিভিন্ন সিএনজি স্কুটার চালক ও অসহায় দুস্থ রোজাদার ব্যক্তিদের মাঝে ইফতারি হিসেবে ২৫০টি বিরায়ানীর প্যাকেট বিতরণ করেন ট্রাফিক পুলিশ সদস্যরা।

এ সময় উপস্থিত ছিলেন, চাঁদপুর ট্রাফিক বিভাগের টি আই প্রশাসন মোঃ জহিরুল ইসলাম ভুইয়া, টিআই আজাদ, সার্জেন্ট নোমান,সার্জেন্ট সুব্রত,রাশেদ,হৃদয় সহ ট্রাফিক বিভাগের অন্যান্য পুলিশ সদস্যরা।

এছাড়াও করোনাকালীন সময়ে বিশেষ উদ্বুদ্ধকরণ কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুরের পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম(বার) এর নির্দেশনায় গত ২৪ মার্চ থেকে দীর্ঘদিন ধরে চাঁদপুর শহরের ওয়ারলেস, কালীবাড়ি মোড়, শপথ চত্বর, বাস স্ট্যান্ড, পালবাজার গেইট, নতুন বাজার, বাবুরহাট সহ চাঁদপুর শহরের বিভিন্ন পয়েন্টে জনসাধারণের মাঝে প্রতিদিন ১শ করে মাস্ক বিতরণ করে চাঁদপুর জেলা ট্রাফিক বিভাগ।


এই ক্যাটাগরির আরো সংবাদ