শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন

চাঁদপুরে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

সজীব দেবনাথ, চাঁদপুর / ২৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ জুন, ২০২১

চাঁদপুরে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে অসাবধানতাবশত পা পিছলে তার নিচে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

সোমবার (৭ জুন)রাত ১০ টার দিকে চাঁদপুর শহরের রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। তার আনুমানিক বয়স (৫৫) হবে। তবে ওই অজ্ঞাত বৃদ্ধের কোন নাম পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাত পৌনে দশটার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা আন্তঃনগর মেঘনা এক্সপ্রেস চাঁদপুর রেলওয়ে স্টেশন থামেন। যাত্রী নামিয়ে সেখান থেকে ছাড়ার সময় ওই অজ্ঞাত বৃদ্ধকে দৌড়ে ট্রেনের বগিতে উঠার জন্য চেষ্টা করতে দেখেন।

ট্রেন ছেড়ে দেয়ায় অনেকটা চলন্ত অবস্থায়  অসাবধানতাবশত ট্রেনের পাদানিতে তার লুঙ্গি আটকে সে ট্রেনের নিচে পড়ে যায়। এতে তার দুটি পা কাটা পড়ে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়ে  রক্তাক্ত জখম হয়ে পড়েন।

পরে প্রত্যক্ষদর্শীরা তাকে তাৎক্ষণিক সেখান থেকে উদ্ধার করে  চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে এখনো পর্যন্ত ওই নিহত বৃদ্ধের কোন প্রকার নাম-পরিচয় পাওয়া যায়নি। অনেকেই ধারণা করছেন তিনি একজন শ্রমিক ছিলেন হয়তো দিনভর কাজ শেষে ঘরে ফেরার সময় তিনি এ দুর্ঘটনায় নিহত হন।

চাঁদপুর রেলওয়ে থানার অফিসার ইনর্চাজ মুরাদ উল্যাহ বাহার জানান,আমরা লাশের সুরতহাল তৈরি করে পোস্টমর্টেমের জন্য মর্গে পাঠিয়েছি। একটি অপমৃত্যু মামলা হয়েছে। তবে এখনো তার পরিচয় সনাক্ত করা যায়নি।


এই ক্যাটাগরির আরো সংবাদ