শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন

চাঁদপুরে খাদ্য সহায়তা পেল আরও ২০০ চালক

সজীব দেবনাথ, চাঁদপুর / ৩২১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৫ জুলাই, ২০২১

চাঁদপুরে জেলা প্রশাসন থেকে আরও ২০০ চালককে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর উপহার।

সোমবার (৫ জুলাই) দুপুরে চাঁদপুর স্টেডিয়ামে নির্দেশনা অমান্য করে যাত্রীবহন করার কারণে আটক সিএনজি ও অটোকিরশার ২০০ চালকের মাঝে খাদ্য সহায়তা তুলে দেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।

এসময় তিনি বলেন, আমাদের কাছে কিছু বরাদ্দ এসেছে। যার কারণে আমাদের সুবিধা হয়েছে। আমরা পৌরসভায়, উপজেলায়, ইউনিয়ন পরিষদে তা ভাগ করে দিয়েছি। এবং সংশ্লিষ্ট সবাইকে বলে দেওয়া হয়েছে তাদের আওতাধীন অসহায় ও দুস্থদের মাঝে যেন প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করা হয়।

জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, আপনারা এই লকডাউনের কারণে নিজের বাহন চালাতে পারছেন না। যারা সরকারি নির্দেশনা অমান্য করে নিজের বাহন নিয়ে রাস্তায় বেরিয়েছেন, তাদেরকে কিছু সময়ের জন্যে আমাদের কাছে রেখেছি। যখন বিধিনিষেধ ওঠে যাবে তখন আপনারা আপনাদের বাহনগুলো পেয়ে যাবেন। এই সময়ে যারা কর্মহীন হয়ে পড়েছেন, তারা যেন অসুবিধায় না থাকে, তাদের পরিবার যেন না খেয়ে না থাকে, তার জন্যেই প্রধানমন্ত্রী উপহারের ব্যবস্থা করেছি।

জেলা প্রশাসক আরো বলেন, যারা পেশাজীবী বা অসহায়, দুস্থ রয়েছেন, তাদের কথাও আমরা বিবেচনায় রেখেছি। যারা অন্য সময়ে কাজ করতে পারতেন, এখন বিধিনিষেধের কারণে যারা কাজ করতে পারছেন না পর্যায়ক্রমে তাদেরকেও আমরা এই প্রধানমন্ত্রী উপহারের আওতায় আনব।

এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী, নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মো. মেশকাতুল ইসলাম, এআরএম জাহিদ হাসান প্রমুখ।


এই ক্যাটাগরির আরো সংবাদ