শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন

চাঁদপুরে খাদ্য সহায়তা পেল ২৫০ বেদে পরিবার

সজীব দেবনাথ, চাঁদপুর / ২৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১

চাঁদপুরে কর্মহীন হয়ে পড়া ২৫০ বেদে ও হিজড়া সম্প্রদায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সহায়তা (৭ কেজি চাল) দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৬ জুলাই) দুপুরে চাঁদপুর স্টেডিয়ামে স্বাস্থ্যবিধি মেনে এসব খাদ্য সহায়তা প্রদান করেন জেলা প্রশাসক  অঞ্জনা খান মজলিশ।

এ সময় তিনি বলেন, সরকারের বিধিনিষেধ মানতে গিয়ে যারা কর্মহীন হয়ে পড়েছেন, তাদের জন্যই আমাদের আজকের এই খাদ্যসহায়তা। এরআগে গত ৪দিন আমরা অসহায় লোকদেরকে খাদ্যসহায়তা দিয়েছি। যতদিন আপনারা কর্মহীন অবস্থায় থাকবেন, ততদিন আমরা আপনাদের পাশে থাকব।

জেলা প্রশাসক আরও বলেন, করোনা থেকে সুরক্ষিত থাকতে পারি, সেই জন্য সরকার কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের কথা চিন্তা করেন এবং ভাবেন। আপনারা চাঁদপুরের করোনার পরিস্থিতি চিন্তা করে দেখেন কতটা ভয়াবহ অবস্থা।  আক্রান্তের হার ৩৯ শতাংশ। এই অবস্থায় আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

চাঁদপুর জেলা প্রশাসনের স্বেচ্ছাসেবক টিম লিডার ওমর ফারুক ও সদস্য এমএ কুদ্দুছ রোকনের যৌথ সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী, সাবেক সভাপতি গোলাম কিবরিয়া জীবন, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আল ইমরান শোভন।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট এআরএম জাহিদ হাসান ও স্বেচ্ছাসেবক টিমের সদস্যরা।


এই ক্যাটাগরির আরো সংবাদ