শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন

চাঁদপুরে ক্ষতিগ্রস্থ মন্দির পরিদর্শনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

সজীব চন্দ্র দেবনাথ, চাঁদপুর / ২৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১

চাঁদপুরের হাজীগঞ্জে হামলায় ক্ষতিগ্রস্ত মন্দিরগুলো পরিদর্শন করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।

মঙ্গলবার (১৯ অক্টোবর) বিকেলে হাজীগঞ্জ পৌর এলাকার শ্রী শ্রী রাজলক্ষ্মী নারায়ণ আখড়া ও রামকৃষ্ণ সেবাশ্রম পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সারাদেশে হামলার ঘটনাগুলো দেখলে বোঝা যায় যে এগুলো পরিকল্পিতভাবে করা হয়েছে। সব জায়গাতেই অপরাধীদের চিহ্নিত করা হয়েছে। সরকার অবশ্যই তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিবে।

তিনি বলেন, বিদেশি শক্তি এই ঘটনার সঙ্গে জড়িত কিনা তা তদন্তের বিষয়, তবে বিদেশে বসে কোনো কোনো অপশক্তির ধারক ও বাহক ষড়যন্ত্রের জাল বুনছে এটি তো খুব স্পষ্ট। তাদের বিভিন্ন ধরনের কথা বিভিন্ন জায়গায় পাওয়া যাচ্ছে।

এ সময় জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মিলন মাহমুদ, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, কোষাধ্যক্ষ আহসান হাবীব অরুন, উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মাঈনদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ হেলাল উদ্দিন মিয়াজী, পৌর মেয়র আ.স.ম মাহবুব উল আলম লিপন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোমেনা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) সোহেল মাহমুদ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রোটা. রুহিদাস বনিকসহ বিভিন্ন স্তরের লোকজন উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ