শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন

চাঁদপুরে কিশোর গ্যাং নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে পুলিশ

চাঁদপুর প্রতিনিধি / ৩৯১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৩ মার্চ, ২০২১

চাঁদপুর শহরের আল-আমিন একাডেমি স্কুল এ- কলেজের পিছনে গত সোমবার বিকেলে কিশোর গ্যাং সদস্যদের হামলায় ৫ শিক্ষার্থী আহত হওয়ার ঘটনায় নড়েচড়ে বসেছে চাঁদপুর মডেল থানা পুলিশ।

শুরু হয়েছে অভিযান এবং বখাটে টাইপের কিশোরদের চুল কাটা হচ্ছে সেলুনে নিয়ে। পুরাণ বাজার বিভিন্ন সেলুনে নিজেদের সন্তানদের রঙিন অর্থাৎ কালার ও বড় বড় সাইজের চুল কাটা হচ্ছে সেলুনে। বিষয়টি ইতিবাচক দেখছেন সচেতন মহল। পুরান বাজার কিশোরদের চুল কাটানোর বিষয়টি সার্বক্ষনিক মনিটরিং করছেন পুলিশ পরিদর্শক ও পুরানবাজার পুলিশ ফাঁড়ি ইনচার্জ জাহাঙ্গীর হোসেন।

এদিকে মঙ্গলবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চাঁদপুর মডেল থানার ওসি আবদুর রশিদের নেতৃত্বে বেশ কয়েকটি ভাগে মডেল থানা পুলিশ ৪৭জন কিশোর গ্যাং সদস্য আটক করেন। এই সংবাদটি ছড়িয়ে পড়েছে অনলাইন নিউজ পোর্টাল, জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে।

চাঁদপুর মডেল থানার নবাগত ওসি আব্দুর রশিদ বলেছেন, চাঁদপুর শহরীবাসীকে কিশোর গ্যাং মুক্ত শহর উপহার দিবেন। তাঁর এমন বক্তব্যকে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বাগত জানিয়েছেন।

চাঁদপুরের একজন সিনিয়র সাংবাদিক বলেন, চাঁদপুর প্রেসক্লাব সংলগ্ন এলাকায় এদের আনাগোনা অনেক বেশী। ওই স্থানে কোন ভদ্রলোক যাওয়া খুবই দুস্কর। কারণ কিশোরদের উৎপাত ওই স্থানে দৃশ্যমান।

তিনি বলেন, শহরের অর্ধশতাধিক সিসিটিভি ক্যামেরা রয়েছে। পুলিশ এসব ক্যামেরার ফুটেজ দেখে এদেরকে নিয়ন্ত্রণ আনার ব্যবস্থা করতে পারেন। এছাড়াও কমিউনিটি পুলিশিং এর নেতৃবৃন্দের সহযোগিতায় পাড়া মহল্লায় অভিভাবকদের সচেতন করার উদ্যোগ নেয়া একান্ত প্রয়োজন। বিশেষ করে করোনা পরিস্থিতির কারণে গত ১ বছর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। এ বছরও খুলছে না বিদ্যালয়। যার কারণে নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে কিশোর বয়সী শিক্ষার্থীরা। আর এই সুযোগে তারা বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িয়ে পড়ছেন। বিষয়টি খুবই উদ্বেগজনক।


এই ক্যাটাগরির আরো সংবাদ