শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন

চাঁদপুরে কারেন্ট জালসহ ১০ জেলে আটক

সজীব দেবনাথ, চাঁদপুর / ৩০৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১

ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় চাঁদপুরের পদ্মা-মেঘনায় নৌ পুলিশ ও কোস্টগার্ড অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কারেন্ট জালসহ ১০ জেলেকে আটক করেছে।

বৃহস্পতিবার (০৭ অক্টোবর) মধ্যরাত থেকে সকাল পর্যন্ত এ অভিযান পরিচালনা করে নৌ পুলিশ ও কোস্টগার্ড।

আটককৃত ১০ জেলেকে এক বছর করে সশ্রম কারাদণ্ড প্রদান করেন চাঁদপুর সদরের সহকারী কমিশনার মো. হেলাল উদ্দিন।

নৌ পুলিশ ও কোস্টগার্ড জানায়, ইলিশের উৎপাদন বাড়াতে ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন ইলিশ প্রজনন ক্ষেত্রে ইলিশসহ সব ধরনের মৎস্য আহরণ নিষিদ্ধ করেছে সরকার। তারই ধারাবাহিকতায় চাঁদপুরের পদ্মা-মেঘনার নৌ সীমানায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় কোস্টগার্ড কর্তৃক নদী থেকে মাছ শিকাররত অবস্থায় ১ লাখ মিটার কারেন্ট জালসহ ১০ জেলেকে আটক করে। এ ছাড়া একইদিনে চাঁদপুর নৌ পুলিশ অভিযান চালিয়ে ১০ লাখ মিটার কারেন্ট জালসহ ৬০ কেজি ইলিশ জব্দ করে। জব্দকৃত ইলিশ অসহায় দুস্থদের মাঝে বিতরণ করা হয়। আর জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

চাঁদপুর নৌ পুলিশ সুপার (এসপি) কামরুজ্জামান বলেন, জাল ও জেলে আটক করা আমাদের মুখ্য বিষয় নয়। আমাদের উদ্দেশ্য জেলেদের সচেতন করা। যেন এ সময়ে তারা নদীতে জাল না ফেলে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ