শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন

চাঁদপুরে করোনায় স্ত্রীর মৃত্যু, মুমূর্ষু স্বামীকে হাসপাতালে পাঠালেন ইউএনও

সজীব দেবনাথ, চাঁদপুর / ২৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১২ জুলাই, ২০২১

 চাঁদপুর শহরের মিশন রোডের খান সড়কে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শাহনাজ আক্তার (৩৬) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তার স্বামী শাহ আলমও করোনায় আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ।


সোমবার (১২ জুলাই) সকালে শাহনাজের মৃত্যুর পর তার স্বামীকে মুমূর্ষু অবস্থায় চাঁদপুর সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে পাঠানো হয়েছে। চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা শাহনাজ তাকে আইসোলেশন ওয়ার্ডে পাঠান।

ইউএনও বলেন, মিশন রোডের একটি বাড়িতে স্বামী-স্ত্রী করোনায় আক্রান্ত ছিলেন। তারা ছাড়া বাড়িতে আর কেউ ছিলেন না। তাদের দুই ছেলেই বিদেশে থাকেন। সোমবার সকালে শাহনাজ আক্তারের মৃত্যু হয়। তার স্বামী মুমূর্ষু অবস্থায় ঘরে পড়ে ছিলেন। বিষয়টি জেনেও কেউ এগিয়ে না আসায় তাৎক্ষণিকভাবে সেখানে যাই। পরবর্তীতে আঞ্জুমানে খাদেমুল ইনসানের অ্যাম্বুলেন্সে করে করোনা আক্রান্ত মুমূর্ষু রোগীকে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করি। পরে শাহনাজ আক্তারের মরদেহ দাফন-কাফনসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।


চাঁদপুরের সিভিল সার্জন ডা. মো. শাখাওয়াত উল্লাহ বলেন, স্বামী-স্ত্রী দুজনই করোনা পজিটিভ ছিলেন। তাদের উভয়ের অবস্থাই মুমূর্ষু ছিল। দুঃখের বিষয় কেউ আমাদেরকে তাদের অবস্থা সম্পর্কে জানায়নি। বর্তমানে করোনা আক্রান্ত শাহ আলম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ