শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন

চাঁদপুরে করোনায় শিশুসহ ৪ জনের মৃত্যু

সজীব দেবনাথ, চাঁদপুর / ২৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৪ জুলাই, ২০২১

চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে করোনার উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে।

শনিবার (২৪ জুলাই) হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি রোগীদের মধ্যে কয়েক ঘণ্টার ব্যবধানে ওই চারজনের মৃত্যু হয়। এদের মধ্যে দুইজন নারী, একজন পুরুষ ও আড়াই বছরের এক শিশু রয়েছে।

চাঁদপুর সদর হাসপাতালের করোনা ওয়ার্ডের ফোকাল পারসন ডা. সুজাউদ্দৌলা রুবেল বলেন, মৃত চারজনই হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি ছিলেন। এরা সকলে উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিলেন। এদের মধ্যে দুইজনের নমুনা সংগ্রহের পর করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। অন্য দুজনের নমুনা টেস্টের ফলাফল এখনো পাওয়া যায়নি। দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে ৪টার মধ্যে এই চারজনের মৃত্যু হয়েছে।

অপরদিকে গত ২৪ ঘণ্টায় চাঁদপুরে ১০৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এদিন ১৮৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার ৫৫ দশমিক ৫৫ শতাংশ।


এই ক্যাটাগরির আরো সংবাদ