শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন

চাঁদপুরে করোনার ঝুঁকিতেও পশুর হাটে হাজার মানুষ

সজীব দেবনাথ, চাঁদপুর / ২৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৯ জুলাই, ২০২১

চাঁদপুরে ঈদুল আজহা কেন্দ্র করে ২২৫ স্থানে বসেছে কোরবানির পশুর হাট। কঠোর লকডাউন শিথিল করার পর থেকেই বিভিন্ন স্থানে শুরু হয় কোরবানির হাট। তবে অধিকাংশ পশুর হাটেই ছিল না স্বাস্থ্যবিধি। ক্রেতা-বিক্রেতার মুখে নেই মাস্ক। চলছে বেচাকেনা।

এতে করোনা সংক্রমণের ঝুঁকি আরও বাড়ছে। যদিও হাট কমিটির পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মানার জন্য পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। কিন্তু সেই নিয়ম-নীতি মানতে নারাজ অনেকেই।

সোমবার (১৯ জুলাই) চাঁদপুর সদর উপজেলার সফরমালী হাটে দেখা যায়, ক্রেতা-বিক্রেতার উপচে পড়া ভিড়। বিভিন্ন স্থান থেকে হাজার হাজার পশু নিয়ে আসা হয়েছে এই হাটে। অধিকাংশ বিক্রেতার মুখে নেই মাস্ক। জেলা প্রশাসনের ভ্রম্যমাণ আদালত কিংবা পুলিশের কোনো টহল টিমকে হাটে দেখা যায়নি।

মুখে মাস্ক না রাখার বিষয়ে সফরমালী হাটে মাসুম নামের এক বিক্রেতা বলেন, ‘সারাদিন রোধের মধ্যে দাঁড়িয়ে থাকতে হয়। মাস্ক পকেটেই কিন্তু দম নিতে কষ্ট হয়, তাই ব্যবহার করি না।’

আপনারা বলেছেন, এখন থেকে মাস্ক পরে থাকব। ইদ্রিস নামের আরেক বিক্রেতা বলেন, ‘মাস্ক না পরলেও আমাদের কিছু হবে না। আমরা সারাদিন কষ্ট করি, করোনায় আমাদের ধরবে না।’

চাঁদপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান দর্জি বলেন, সফরমালী হাটে সোমবারই শেষ হাট, তাই এই হাটে এসেছি। প্রচুর গরু উঠেছে। দামও কিছুটা সহনশীল। তবে বেশির ভাগ মানুষ মাস্ক ছাড়া ঘুরাফেরা করছে।

চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ বলেন, সদরের প্রত্যেক হাটে আমি নিজে গিয়ে সচেতন করে এসেছি। হাটে মাইকিং করেও সচেতন করা হচ্ছে। সাধারণ মানুষ যদি সচেতন না হয়, আমরা কীভাবে সচেতন করব।


এই ক্যাটাগরির আরো সংবাদ