শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:০০ অপরাহ্ন

চাঁদপুরে কঠোর লকডাউন বাস্তবায়নে সমন্বয় করে কাজ করছে সেনাবাহিনী

সজীব দেবনাথ, চাঁদপুর / ২৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৭ জুলাই, ২০২১

চাঁদপুরের লকডাউনের সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করে কুমিল্লা সেনানিবাসের ৩৩ পদাতিক ডিভিশনের বিগ্রেডিয়ার জেনারেল আমিনুল আকবর খান বলেন, সবার সঙ্গে সমন্বয় করে চাঁদপুরে কঠোর লকডাউন বাস্তবায়নে কাজ করছে সেনাবাহিনী ।
বুধবার (০৭ জুলাই) দুপুরে তিনি চাঁদপুর স্টেডিয়াম এলাকায় লকডাউন পরিস্থিতি পরিদর্শন করেন ।
এ সময় তিনি বলেন, আমি কিছু কিছু স্থানে ভিড় দেখেছি, পরে খোঁজ নিয়ে দেখলাম সবাই প্রয়োজনে এসেছেন। বড় বিষয় হচ্ছে মানুষ সামাজিক দূরত্ব বজায় রেখে কাজ করছে। টহলরত পুলিশ ও জেলা প্রশাসন জোরালোভাবে কাজ করছে। তাদের সঙ্গে আমাদের সেনাবাহিনীর টিমও চমৎকারভাবে কাজ করছে। বর্তমানে পরিস্থিতি ভালো, আরও ভালো করতে আমরা কাজ করে যাব।
তিনি আরও বলেন, আমরা আমাদের তহবিল ও রেশন থেকে কর্মহীন অসহায় মানুষদের খাদ্যসহায়তা করছি। এছাড়া বিভিন্ন স্থানে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছি। কুমিল্লা থেকে চাঁদপুর আসার পথে বিভিন্ন স্থানে গাড়ি থামিয়ে সহায়তা করেছি।
জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস বলেন, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও জেলা প্রশাসনের সমন্বয়ে চাঁদপুরে সর্বাত্মক লকডাউন পালিত হচ্ছে। এভাবে চলতে থাকলে আমরা অবশ্যই আমরা লকডাউনের সুফল পাব। আমরা লকডাউন পরিস্থিতিতে কর্মহীন মানুষের মাঝে খাদ্যসহায়তা তুলে দিচ্ছি। এছাড়াও যারা ৩৩৩ নম্বরে ফোন করছেন তাদের বাড়িতে স্বেচ্ছাসেবক টিমের সদস্যরা খাদ্যসহায়তা পৌঁছে দিচ্ছেন।
এ সময় উপস্থিত ছিলেন, সেনাবাহিনীর ৩ বীরের অধিনায়ক লে. কর্নেল মো. খায়রুল ইসলাম, টহল কমান্ডার ক্যাপ্টেন মো. সায়েম আকতার, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, সাবেক সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্লাহ, মির্জা জাকির, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সস্পাদক গোলাম মোস্তফা বাবু প্রমুখ ।


এই ক্যাটাগরির আরো সংবাদ