শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন

চাঁদপুরে এই প্রথম পূর্ণয়ের “পুঁথি সরণি” বই উৎসব

সজীব দেবনাথ, চাঁদপুর / ৩৯৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১

চাঁদপুরে সম্পূর্ণ ব্যতিক্রমী চিন্তা-চেতনার আলোকে সকলকে বই পড়ার সুযোগ প্রদানের উৎসাহ নিয়ে ‘পূর্ণয়’ নামে সংগঠনের আয়োজনে এবং এনসিটিএফের সহযোগিতায় অনুষ্ঠিত হলো পুঁথি সরণি উৎসব।

বৃহস্পতিবার (৪ মার্চ ) সকাল ১০টায় চাঁদপুর প্রেসক্লাব সংলগ্ন রাস্তায় অনুষ্ঠিত এ পুঁথি সরণি উৎসবের উদ্বোধন করেন চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান।

সারাদেশের মানুষের মাঝে চাঁদপুর জেলাকে নতুন আঙ্গিকে তুলে ধরার লক্ষ্যে চাঁদপুরের উদীয়মান সাহিত্যপ্রেমী একঝাঁক তরুণ-তরুণী লিটারেচার ভার্সেস ট্রাপিকের আদলে এই পুঁথি সরণি উৎসবের আয়োজন করে। তাদের মূল লক্ষ্য সকলের মাঝে শর্তহীন বিনামূল্য বই তুলে দেয়া এবং সকলকে বই পড়ার সুযোগ করে দেয়া।

পূর্ণয়ের সভাপতি সিয়াম পাটোয়ারী বলেন, আমাদের মূল লক্ষ্য হলো মানুষের হাতে শর্তহীন বিনামূল্য বই তুলে দেয়া এবং সকলকে বই পড়ার সুযোগ করে দেয়া।

সংগঠনের সহ-সভাপতি তানজিলুল হামিম বলেন, বই মানুষের অন্যতম ভালো বন্ধু। বই ব্যক্তিকে আলোকিত করে। তাই বইয়ের সাথে মানুষের সম্পর্ক গাড় করতেই আমাদের এই আয়োজন।

স্মার্টার টিচিং ফর আল এর প্রতিষ্ঠাতা মো. তাওহিদুল ইসলাম বলেন, সারাদেশের মানুষের মাঝে চাঁদপুর জেলাকে নতুন আঙ্গিকে তুলে ধরার লক্ষ্যে এই আয়োজন। যারা আমাদের বই দিয়ে সহযোগিতা করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।

এনসিটিএফ চাঁদপুর এর সভাপতি আঞ্জুমান আরা আফসা বলেন, এখান থেকে পাঠকের হাতে শর্তহীন বিনামূল্য বই তুলে দেয়া এবং সকলকে বই পড়ার সুযোগ করে দিতে পেরে আমরা আনন্দিত।

হাজার বই। এ যেনো বইময় সড়ক। বইঘ্রাণে মৌ মৌ করা তেমনই একটি ব্যস্তত সড়কে চলছে ‘পুঁথি সরণি উৎসব’। শিক্ষার্থীসহ নানান বয়সের মানুষ লাইনে দাঁড়িয়ে কেউ বই হাতে নিয়ে নেড়েচেড়ে দেখছে, কেউ পড়ছে, কেউ আবার নিজের পড়া বইটি রেখে নতুন একটি বই নিচ্ছে। কেউ আবার স্বেচ্ছায় একাধিক বই রেখে আয়োজনে সহযোগিতা করছে।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ