শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন

চাঁদপুরে ই-ট্রাফিক প্রসিকিউশন কার্যক্রমের উদ্বোধন

এস. কাউসার, চাঁদপুর / ২৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১

চাঁদপুরে ই-ট্রাফিক প্রসিকিউশন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার দুপুরে এই কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেন। এ সময় তিনি চাঁদপুর ট্রাফিক পুলিশকে ১০টি পস মেশিন প্রদান করা হয়। পাশাপাশি যাতে এই মেশিন ব্যবহার করার প্রয়োজন না পরে তার জন্য উপস্থিত সকলকে ট্রাফিক আইন মেনে চলার জন্য অনুরোধ জানান।

এর পূর্বে তিনি জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত মানবিক সহায়তা কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেন। চাঁদপুর পুলিশ লাইনস ড্রিল সেডে আয়োজিত এই কার্যক্রমে ৫ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়।

এসময় চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো.আনোয়ার হোসেন বলেন, ‘সড়কে শৃঙ্খলা রাখার জন্যই আমাদের ই-ট্রাফিক প্রসিকিউশনের কার্যক্রম শুরু করা। মালিক-শ্রমিক নেতৃবৃন্দরা আপনারা আপনাদের দায়িত্ব সঠিক ভাবে পালন করতে হবে। আমাদের কাজ নিন্তু জরিমানা করা নয়,সড়কে শৃঙ্খলা ঠিক রাখাই আমাদের লক্ষ্য। যার একবারেই অনিয়ম করবে, শুধু তাদেরকে জরিমানা করা হবে।’

এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিলন মাহমুদ অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় অতিরিক্ত পুলিশ সুপার (হাজিগঞ্জ সার্কেল) মোহাম্মদ সোহেল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দীন, ডি আই টু মোহাম্মদ মনিরুল ইসলাম, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী ও সাধারণ সম্পাদক রহিম বাদশাসহ পুলিশের অন্যান্য সদস্যরা।

এর আগে জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত মানবিক সহায়তা কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেন তিনি। চাঁদপুর পুলিশ লাইন্স ড্রিল সেডে আয়োজিত এই কার্যক্রমে পাঁচ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ