চাঁদপুরে ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় ।
সোমবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১২ টা হতে ১২.৩০ সময় পর্যন্ত বৈশ্বিক মহামারিতে সামাজিক দুরত্ব বজায় রেখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এ কে এম দিদারুল আলমের নেতৃত্বে টীম চাঁদপৃর সদর থানাধীন খলিশা ডুলি গ্রামের ওয়াপদা গেট সংলগ্ন খাঁন বাড়িস্থ আসামির নির্দলীয় বসতঘর ও দেহ তল্লাশি করে আসামী মোঃ শাওন খাঁন(২০), পিতা- মোঃ নেকবর খাঁন,মাতা-সৃরাইয়া বেগমকে ২০পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে আসামীর বিরুদ্ধে পরিদর্শক বাপন সেন বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ অনুযায়ী ১টি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।