বুববার (২২সেপ্টেম্বর) সাড়ে ১০ টায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে উক্ত সভায় কোভিড-১৯ পরিস্থিতিতে পূজামন্ডপসমূহে যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে পূজা উদযাপনের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। পূজামন্ডপগুলোতে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিতকরণে জেলা প্রশাসন, পুলিশ ও অন্যান্য আইনশৃংখলারক্ষাকারী বাহিনী সার্বক্ষণিক নিয়োজিত থাকবে।
সভায় জানানো হয়, পূজামন্ডপ এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং পল্লীবিদ্যুৎ সমিতি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। এছাড়া, যেকোন দুর্ঘটনা রোধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ এবং উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য ফায়ার সার্ভিস, পুলিশ, নৌ-পুলিশ এবং কোস্টগার্ড প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করবে। পূজামন্ডপ এলাকায় যেন যানজটের সৃষ্টি না হয় সেজন্য প্রয়োজনীয় সংখ্যক আইনশৃংখলা বাহিনীর সদস্যবৃন্দ নিয়োজিত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাসির উদ্দিন সরোয়ার, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) সুদীপ্ত রায়, জেলা আওয়ামীলীগের সভাপতি নাছিরউদ্দিন আহমেদ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, জেলা পূজা উদযাপন কমিটির সদস্যবৃন্দ এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।