শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন

চাঁদপুরে আইনজীবী ও পুলিশের পাল্টাপাল্টি মামলা

আশেক এলাহী / ২৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৪ জানুয়ারী, ২০২২

চাঁদপুরে পুলিশ-আইনজীবী হাতাহাতির ঘটনার ৮দিন পর পাল্টাপাল্টি মামলা দায়ের করা হয়েছে। ২৪ জানুয়ারি বিকেলে দুই পক্ষ থেকে চাঁদপুর আদালতে এবং চাঁদপুর মডেল থানায় পৃথক দু’টি মামলা করা হয়।

এরমধ্যে কর্তব্যরত অবস্থায় মারধর করার অভিযোগ এনে চাঁদপুর মডেল থানার এএসআই মোঃ হিমন ইসলাম চাঁদপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেছে।

যার মামলা নং- ৪০/৪০, তারিখ: ২৪/০১/২০২২ইং। ধারা ১৮৯/৩৩২/ ৩৫৩/ ৩০৭/৫০৬।

অপরদিকে চাঁদপুর আইনজীবী সমিতির সাবেক সিনিয়র সহ-সভাপতি অ্যাড. আব্দুল্লাহ হিল বাকীকে রক্তাক্ত জখম করার অভিযোগে একই দিন চাঁদপুর আদালতে পুলিশের এএসআই মো. হিমন ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়

প্রসঙ্গত, গত ১৭ জানুয়ারি শহরের বাসস্ট্যান্ড মোড়ে ফয়সাল মার্কেটের সামনে একজন অটো চালককে থাপ্পার দেয়ার ঘটনায় অ্যাড. আব্দুল্লাহ হিল বাকী এবং পুলিশের সহকারী উপ-পরিদর্শক হিমন ইসলামের বাকবিতণ্ডার ঘটনা ঘটে। এতে হিমন ইসলামের মাথার হেমলেটের আঘাতে অ্যাড. আব্দুল্লাহ হিল বাকী রক্তাক্ত জখম হয়।

এই ঘটনায় চাঁদপুরের পুলিশ সুপার মিলন মাহমুদ আহত আইনজীবীকে দেখতে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে যান। ঘটনাটি সুষ্ঠু তদন্তে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন।

এদিকে এ ঘটনার পর ১৮ জানুয়ারি চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী চাঁদপুর মডেল থানার সহকারী উপ-পরিদর্শক হিমন ইসলামের শাস্তির দাবীতে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেন।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রশিদ বলেন, পুলিশের ডিউটিরত অবস্থায় তার কর্তব্যকাজে বাধা প্রদান এবং তাকে মারধর করার অপরাধে চাঁদপুর মডেল থানার পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো: হিমন ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। এখন তদন্ত সাপেক্ষে আইনানুগভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ