শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন

চাঁদপুরে অপ্রয়োজনে বের হলেই জরিমানাসহ রোদে দাঁড় করিয়ে শাস্তি

সজীব দেবনাথ, চাঁদপুর / ২৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৬ জুলাই, ২০২১

চাঁদপুরে সরকার ঘোষিত ১৪ দিনের কঠোর লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছেন সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও আনসার সদস্যরা। মানুষের অযথা বাইরে ঘোরাঘুরি বন্ধ ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত মাঠে কাজ করছেন তারা।

সোমবার (২৬ জুলাই) চাঁদপুরে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় থেকে সড়কগুলোতে রিকশা ও মোটরসাইকেল চলাচলও বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এ নির্দেশনা অমান্যকারীদের গুনতে হচ্ছে জরিমানা। একই সঙ্গে অপ্রয়োজনে রাস্তায় বের হওয়া লোকজনকে রোদে দাঁড় করিয়ে সাময়িক শাস্তিসহ জরিমানা করছে জেলা প্রশাসন ও সেনাবাহিনী।

দুপুরে চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড ও ওয়্যারলেস বাজার এলাকায় মাস্ক ছাড়া এবং অপ্রয়োজনে বাইরে বের হওয়ার অপরাধে কয়েকজনকে রোদের মধ্যে দাঁড় করিয়ে শাস্তি দেয় প্রশাসন ও সেনাবাহিনী।

এ সময় উপস্থিত ছিলেন, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, সহকারী কমিশনার (ভূমি) হেলাল চৌধুরী, সেনাবাহিনীর কুমিল্লা অঞ্চলের ক্যাপ্টেন কাজী ফয়সাল আহমেদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুন নাহার প্রমুখ ।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ বলেন, কঠোর লকডাউনের মধ্যে অপ্রয়োজনে রাস্তায় বের হওয়া লোকজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হচ্ছে। এদের মধ্যে অধিকাংশই পথচারী, মোটরসাইকেল ও রিকশার যাত্রী। করোনা পরিস্থিতি খারপ থাকায় জেলা প্রশাসন থেকে রিকশা ও মোটরসাইকেলও বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এ জন্য অপ্রয়োজনে রাস্তায় চলাচলকারী ব্যক্তিদেরকে সেনাবাহিনীর মাধ্যমে রোদে দাঁড় করিয়ে সাময়িক শাস্তি দেওয়া হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ