শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন

চাঁদপুরে অনিয়মের অভিযোগে জেলেদের মাঝে ভ্যান বিতরণ স্থগিত । তদন্ত কমিটি গঠন

এস. কাউসার, চাঁদপুর / ৩৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৭ এপ্রিল, ২০২১

চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সারিবদ্ধ ভাবে রাখা হয়েছে সম্পূর্ণ নতুন তৈরীকৃত ২০টি রিকশাভ্যান। প্রতিটি ভ্যানের সামনে দাঁড়িয়ে আছেন ২০ জন জেলে। জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে বেকার জেলেদের বিকল্প কর্মসংস্থানের অংশ হিসেবে এই রিকশাভ্যান বিতরণের সকল অনুষ্ঠানিকতাও শেষ। জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ অন্যান্য অতিথিদের সাথে নিয়ে জেলা মৎস্য অফিস কর্তৃক বাছাইকৃত ২০ জেলের হাতে তুলে দেন নতুন ভ্যান গাড়ির চাবি।

সঠিকভাবে যাচাই-বাছাই না করার কারণে অপেশাদার বেশ ক’জন জেলের হাতে চলে যায় ২৫ হাজার টাকা মূল্যের রিকশাভ্যান। ঠিক এমন সময় অভিযোগ উঠে পূর্ব থেকে নির্ধারণ করা এই ২০ জেলের মধ্যে মাত্র ২জন ছাড়া বাকিরা কেউ জেলে নয়।

যেসব ব্যক্তিদের জেলে হিসেবে নতুন রিকশাভ্যান দেয়ার জন্যে আনা হয়েছে তাদের কেউ মৎস্য আড়তের কর্মচারী, কেউ সমিতির কর্মচারী। এমন অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসক বাকি ভ্যানগাড়িগুলো বিতরণ বন্ধ করে দেন।

বুধবার (৭ এপ্রিল) বেলা ১১টায় চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখে জেলা প্রশাসন ও জেলা মৎস্য বিভাগের বাস্তবায়নে জেলেদের মাঝে উপকরণ বিতরণকালে এ ঘটনা ঘটে।

এ সময় উপস্থিত ছিলেন, চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল জামান, চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুল বাকী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শানজিদা সাহনাজ ।

এসময় অপেশাদার জেলেদের মাঝে ভ্যান গাড়ি বিতরণ বিষয়টি উপস্থিত সবাই অবাক হন। জেলা মৎস্য বিভাগের এমন কান্ডে দায়িত্বশীলতার অভাব রয়েছে বুঝতে পেরে জেলা প্রশাসক ভ্যান গাড়ি বিতরণ বন্ধ এবং যেগুলো বিতরণ হয়েছে সেগুলো ফেরৎ আনার তাৎক্ষণিক নির্দেশনা প্রদান করেন।

এদিকে কি কারণে অপেশাদারদের হাতে জেলেদের উপকরণ বিতরণ হয়েছে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দেয়ার জন্য ৩ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করে দিয়েছেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। তদন্ত কমিটির আহ্বায়ক চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ ও সদস্য সচিব নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান মাহমুদ ডালিম।

এদিকে, জেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুল বাকী এমন অনিয়মের দায় চাপালেন জেলে নেতাদের ওপর। অন্যদিকে, চাঁদপুর জেলা মৎস্যজীবী সমিতির সাধারণ সম্পাদক তসলিম বেপারী গোঁজামিল দিয়ে অনিয়ম স্বীকার করে জনপ্রতিনিধিদের দোষারোপ করেছেন। তিনি বলেন, আজ বুধবার যে ২০ জন জেলেকে এখানে রিকশাভ্যান বিতরণের জন্য নিয়ে আসা হয়েছে, তার মধ্যে দুইজন প্রকৃত জেলে।

চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি। রিকশাভ্যান বিতরণ অনুষ্ঠানে যোগ দিতে এসে চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডভোকেট জিল্লুর রহমান জুয়েল বলেন, বিষয়টি অবশ্যই ভেবে দেখা দরকার। কারণ, সরকারের অর্থ অপচয় করার কোনো সুযোগ নেই।


এই ক্যাটাগরির আরো সংবাদ